যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

শ্যামনগরে জমি বিরোধ কে কেন্দ্র করে সংবাদ সম্মেলন

রনজিৎ বর্মন শ্যামনগর উপজেলা প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের  জমি বিরোধ কে কেন্দ্র করে সমাধানের জন্য সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ১৯ জানুয়ারী (রবিবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাব মিলনায়তনে লিখিত বক্তব্য পাঠ করেন টেংরাখালী গ্রামের নেছার উদ্দীন ভাঙ্গীর পুত্র আব্দুল খালেক ভাঙ্গী (৫৫)।

 তিনি লিখিত বক্তব্যে জানান, শ্যামনগর উপজেলাধীন ০৬ নং রমজাননগর ইউনিয়নের জে, এল ৭৮ নং ভেটখালী মৌজার ১/৬২ নং খতিয়ানে ৭৮০/১৪৫১, ১৩০১/১৩৮৮, ৭২৪ নং দাগে ৫.৩৭ একর জমি তিনি রেজিস্ট্রী কোবালা সূত্রে প্রাপ্ত হয়ে ধান্য ও মৎস্য চাষাবাদের মাধ্যমে ১৯৯০ সাল থেকে অদ্যবধি শান্তিপূর্ন ভাবে ভোগদখল করে আসছেন। কিন্তু তার প্রতিপক্ষরা  নিজেদের স্বার্থ চরিতার্থ করার মানসে দীর্ঘদিন যাবৎ জবর দখলের প্রচেষ্টায় শত্রুতা পোষন করে আসছেন।

 এবিষয়ে বিজ্ঞ দেওয়ানী ১৪/২০২১ নং মামলায় বিচারাধীন থাকাবস্থায় প্রতিপক্ষদের অনধিকার প্রবেশে গত ইংরেজি ২০২৪ সালের ২৪ নভেম্বর তারিখে অস্থায়ী নিষেধাজ্ঞা জারী হয়েছে। কিন্তু প্রতিপক্ষ সেটি অমান্য গত ১৭ জানুয়ারী তারিখ শুক্রবার, সকাল অনুমান ১০টায় এ জমিতে প্রবেশ করে জবর দখলের চেষ্টা করলে  তখন তিনি সহ তার লোকজন প্রতিপক্ষের অবৈধ কার্যক্রমে বাধা সৃষ্টি করেন।  
বাধা সৃষ্টিকালে বিভিন্ন ধরনের হুমকি ধামকি প্রদান করেন।তিনি বক্তব্যে আশঙ্কা প্রকাশ করে বলেন প্রতিপক্ষরা তার পরিবারের ক্ষতিসাধন করা সহ জমি দখল করে নিতে পারেন।  এ জন্য তিনি এবিষয়ে যথাযথ কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।

ছবি- শ্যামনগরে জমি বিরোধের নিষ্পত্তিতে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন  আব্দুল খালেক ভাঙ্গী ।  


 

Tag
আরও খবর