শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু

গাজীপুরে শ্রমিক অধিকার পরিষদের প্রতিবাদ সভা।

চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশী কৃষকদের উপড়ে ভারতীয় নাগরিক এবং বিএসএফ এর সমন্বিত হামলার প্রতিবাদে প্রতিবাদ সভা করেছে গাজিপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ এর নেতৃবৃন্দ। গাজীপুর সদর এর হাবিবুল্লাহ সড়কে  অবস্থিত গণ অধিকার পরিষদ গাজীপুর কার্যালয়ে ১৯ জানুয়ারি (রবিবার) বিকাল ৪টায় এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় গাজীপুর সদর এবং শ্রীপুর পৌর ও উপজেলা শাখার দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

প্রতিবাদ সভায় গাজিপুর জেলা গনঅধিকার পরিষদ এর সাবেক যুগ্ন আহবায়ক আজিবর রহমান এবং জেলা শ্রমিক অধিকার পরিষদ এর আহবায়ক রবিন হোসেন বক্তব্য রাখেন৷ লিখিত বক্তব্যে রবিন হোসেন বলেন ৫ই আগষ্ট পরবর্তী বাংলাদেশের সাথে প্রতিবেশী দেশ ভারত ধারাবাহিক ভাবে যে আচরণ করছে তা ২৪ এর গণঅভ্যুত্থানকে অস্বীকার করার শামিল। 

ভারতীয়দের এসব ধৃষ্টতার বিরুদ্ধে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার উপযুক্ত পদক্ষেপ নিবেন বলে আশাবাদ ব্যাক্ত করেন তিনি।  এছাড়াও আগামী দিনগুলোতে ভারতের অন্যায় অত্যাচার অব্যাহত থাকলে গাজীপুর জেলা শ্রমিক অধিকার পরিষদ সীমান্ত অভিমুখে লং মার্চ করতে বাধ্য হবে বলেও হুশিয়ারি দেন। মহানগর শ্রমিক অধিকার পরিষদ এর সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ বরকত উল্লাহ (নিয়াজ) সঞ্চালনায় প্রতিবাদ সভা সম্পন্ন হয়।
আরও খবর