‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

'ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড' এর ২য় কেন্দ্রীয় পরীক্ষা দেশের ৩০টি কেন্দ্রে অনুষ্ঠিত

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের শেখবাড়ি জামিয়ায় অবস্থিত ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর উদ্যোগে বোর্ডের দ্বিতীয় কেন্দ্রীয় পরীক্ষা শনিবার (১৮ জানুয়ারি) সকাল ১০টায় দেশের বিভিন্ন জেলায় ৩০টি মারকাযে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ এর নির্বাহী পরিচালক মুফতি তোফায়েল খান রাহমানী জানান, শনিবার দেশের বিভিন্ন জেলায় ৩০টি মারকাযে বোর্ডের কেন্দ্রীয় পরীক্ষা আজ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। প্রায় ৩,০০০ শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ গ্রহণ করে। পরীক্ষায় ১৬০ জন পরীক্ষক এবং প্রতিটি মারকাযে একজন করে জিম্মাদার দায়িত্ব পালন করেন। বর্তমানে বোর্ডের অধীনে ৪০০টি ইলহাকভুক্ত মক্তবে প্রায় ১৫,০০০ ছাত্র-ছাত্রী নিয়মিত অধ্যয়নরত।

বোর্ডের মহাপরিচালক মাওলানা সা'দ আমিন বর্ণভী বলেন, বরুণার পীর ও আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমীর মুফতি মুহাম্মদ রশীদুর রহমান ফারুক এর সার্বিক তত্ত্বাবধানে আমরা দেশব্যাপী মক্তব শিক্ষাকে জোরদার করার উদ্যোগ নিয়েছি। কারণ দেশের বিভিন্ন জেলায় এখনও মক্তব শিক্ষা অবহেলিত। ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড বাংলাদেশ মক্তব-শিক্ষার পুনর্জাগরণে ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ বোর্ডের আওতাভুক্ত মক্তবগুলোতে শিশুরা কুরআনের বিশুদ্ধ তিলাওয়াত, আকিদার মৌলিক শিক্ষা, নামাজের সঠিক পদ্ধতি, প্রয়োজনীয় দুআ-দুরুদ, প্রাথমিক হাদিস এবং নৈতিক শিক্ষায় প্রশিক্ষিত হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ ও নৈতিক মানসিকতা গড়ে উঠছে। শুধু পরীক্ষা নয়, মক্তব শিক্ষার মানোন্নয়নে ফয়যে বর্ণভী সাবাহী মক্তব বোর্ড শিক্ষক প্রশিক্ষণ কর্মশালা, আধুনিক পাঠ্যক্রম প্রণয়ন এবং অভিভাবকদের সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বোর্ডের লক্ষ্য, ইসলামী শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে নৈতিক ও আত্মিক উন্নতিতে সহায়তা করা। আমাদের বিশ্বাস, এ উদ্যোগ ইসলামী শিক্ষার ভিত্তি মজবুত করার পাশাপাশি নতুন প্রজন্মকে ইসলামী শিক্ষা ও নৈতিকতার আলোয় আলোকিত করবে।


Tag
আরও খবর