সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

কোম্পানীগঞ্জে খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

আজ বিকালে মুছাপুর ইউনিয়নে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব ফখরুল ইসলাম। সভাপতিত্ব করেন মুছাপুর ইউনিয়ন বিএনপির নেতা ও বিশিষ্ট শিল্পপতি মাষ্টার আবু নাছের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবাসী কল্যাণ ফাউন্ডেশনের উপদেষ্টা কামাল উদ্দিন, উপজেলা বিএনপির সদস্য কাজী একরামুল হক, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান টিপু, কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জসিম মেম্বার ও নাছের মেম্বার।

এছাড়াও বক্তব্য দেন বসুরহাট পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ফাহাদ, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আজমীর, মুছাপুর ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হাজী ইব্রাহীম এবং ঢাকার ব্যবসায়ী হাজী রফিকুল ইসলাম।

বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং জনগণের পাশে দাঁড়ানোর অঙ্গীকার ব্যক্ত করেন। পরে আয়োজকরা দরিদ্র ও অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেন।

আরও খবর