সাইকেল-স্কুটি থেকে সজ্জিত প্রাইভেট কারে বিদায়, আবেগে ভাসলেন শিক্ষক আলাউল কবির রায়পুর উপজেলা ভূমি অফিস আত্মসাতকৃত ১২ লাখ টাকা কোষাগারে জমা চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

সুবর্ণচরের সিনিয়র সাংবাদিক মাষ্টার আবদুল কাইয়ুম আর নেই

সুবর্ণ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মাষ্টার আবদুল কাইয়ুম (৭৫) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি বিগত ২০২১ সালের ২১ আগস্ট  সৈকত সরকারি কলেজ হলরুমে আয়োজিত দ্বী-বার্ষিক সম্মেলনে সুবর্ণ প্রেসক্লাবের সাধারন সম্পাদক নির্বাচিত হোন। এর পূর্বে তিনি সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক হিসেবেও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন।

আজ দুপুর আনুমানিক ১ঃ৩৫ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন। তিনি স্ত্রী, দুই মেয়ে, নাতি- নাতনি, এক ছেলে, ভাই, বোনসহ বহু শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

দৈনিক স্বাধীন বাংলা পত্রিকায় সুবর্ণচর প্রতিনিধি  হিসেবে সাংবাদিকতা শুরু করেন মাষ্টার আবদুল কাইয়ুম। শিক্ষকতার পাশাপাশি তিনি ২০২২ সালে মাইটিভি সুবর্ণচর উপজেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর পূর্বে তিনি সুবর্ণচরের ঐতিহ্যবাহী বাংলা বাজার এলাকার প্রচীন শিক্ষা প্রতিষ্ঠান লর্ড লিওনার্ড চেশায়ার উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা হিসেবে পরিচিতি লাভ করেন। পরে তিনি ঐ স্কুলের সহকারী প্রধান শিক্ষক (অঃ) গ্রহণ করেন। দীর্ঘ সময় অতিবাহিত করেন ছাত্র-ছাত্রীদের মাঝে আলোকিত মানুষ গড়ার কারিগর হয়ে।

মরহুম সাংবাদিক আবদুল কাইয়ুম মাষ্টারের মৃত্যুতে সুবর্ণচর উপজেলা শিক্ষক সমিতি গভীর শোক প্রকাশ করেছে। এছাড়াও উপজেলা প্রশাসন সুবর্ণচর, চরজব্বর থানা, বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, প্রাক্তন ছাত্র-ছাত্রী ফোরাম এবং নানা শ্রেণী পেশার মানুষ মরহুমের মৃত্যুতে স্ট্যাটাসের মাধ্যমে সোস্যাল মিডিয়াতে শোক বার্তা জানিয়েছেন।

আরও খবর