চট্টগ্রামের বন্যাকবলিত বাঁশখালী ও সাতকানিয়ার ৮ শত বন্যার্তদের ত্রাণ দিলেন মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি নোয়াখালীর উন্নয়ন-সমৃদ্ধির রূপরেখা নির্ধারণে গোলটেবিল বৈঠক আদমদীঘিতে ৪শ পিস এ্যাম্পল ইনজেকশনসহ দুইজন গ্রেপ্তার এইচএসসি পরীক্ষার্থীদের পাশে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রদল বিশুদ্ধ পানি-স্যালাইন ও শিক্ষার্থীদের পরীক্ষা উপকরণ বিতরণ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে মুখ খুলল ভারত মুজিববাদী সংবিধানের পাহারাদার না হয়ে জনগণের সংবিধানের পাহারাদার হোন-জয়পুরহাটে এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারী ক্ষেতলালে টানা বৃষ্টিতে জলাশয় তলিয়ে ভেসে গেল মাছ; ছাত্রদল নেতার ৭–৮ লাখ টাকা ক্ষতি শ্রীমঙ্গলে কুঞ্জবন গ্রামের বেহাল কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন রাজনগরে আলোহীন জীবনে ১১ সদস্যের বাঁচার লড়াই, সরকার ও বিত্তবানদের সহায়তা চায় দৃষ্টিপ্রতিবন্ধি পরিবার শ্রীমঙ্গলে শিক্ষার্থীদের সড়ক অবরোধে চরম ভোগান্তি, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ৬ হাজার মিটার নিষিদ্ধ কারেন্ট জাল আটক ও ধ্বংস নীলডুমুর ১৭বিজিবির উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ নিজের স্বপ্নের বাইক বিক্রির টাকায় বন্যার্তদের মুখে হাসি, মানবিকতায় অনন্য বড়হাতিয়ার চেয়ারম্যান ‎আশাশুনি সড়কে নির্বিঘ্নে ইজিবাইক চলাচলের দাবীতে মালিক ও চালক সমিতির মানববন্ধন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির বিজ্ঞান ইউনিটে প্রতি আসনে ৭ শিক্ষার্থীর লড়াই শান্তিগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত, গ্রেফতার ৩ শিবির ছাড়তেই নীতিগত সমস্যার অভিযোগ, মুখ খুললেন জাবিপ্রবির জাহিদুল গলাচিপায় বিদ্যালয়ের ছাদের পলেস্তারা খসে পড়ছে, আতঙ্কে শিক্ষক-শিক্ষার্থী গোয়ালন্দে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৩১ পরিবার পেল ঢেউটিন ও আর্থিক সহায়তা গোয়ালন্দে জরাজীর্ণ ঘরে বসবাসরত বিধবা ফুলজান পেলেন উপজেলা প্রশাসনের সহায়তা

শেখ হাসিনা ছিল দুর্নীতির মডেল : রিজভী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 17-01-2025 10:25:37 am

বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, “শেখ হাসিনা ছিলেন দুর্নীতির মডেল। এমন কোনো খাত নেই, যেখানে তার দুর্নীতি নেই। এমনকি টিউলিপ দুর্নীতিমুক্ত দেশে যুক্তরাজ্যে বেড়ে উঠলেও ‘পারিবারিক জিনের (জেনেটিক)’ কারণে দুর্নীতিতে জড়িয়েছে।”



শুক্রবার (১৭ জানয়ারি) দুপুরে রাজধানীর কেআইবি’র মিলনায়তনে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এ সময় ভয়ংকর দুর্নীতিবাজ শেখ হাসিনাকে ভারতে কিসের ভিত্তিতে আশ্রয় দিয়েছে সেই প্রশ্ন রাখেন বিএনপির এই নেতা। রিজভী বলেন, 'শেখ হাসিনার ভেতরে রাজনৈতিক কোনো আদর্শই ছিল না, ছিল শুধু উন্নয়নের নাম। আর এ উন্নয়নের নামের মধ্য দিয়েই বিদেশে টাকা পাচার করেছেন হাসিনা।'


অন্যান্য দলের থেকে মুক্তিযুদ্ধে আওয়ামী লীগের অংশগ্রহণ কম ছিল বলে মন্তব্য করে রিজভী বলেন, 'শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার কথা বললেও তারাই মূলত মুক্তিযুদ্ধের মর্যাদা ক্ষুণ্ণ করেছে। মুক্তিযুদ্ধ শুধু আওয়ামী লীগ করেনি, সবার অংশগ্রহণে মুক্তিযুদ্ধ হয়েছিল।'

আরও খবর