জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে ভাবির হাতে দেবর জখম

ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় ভাবির ইটের আঘাতে দেবর জনি রায় (৩৮) নামের এক যুবক মারাত্মক আহত হয়েছেন। আহত যুবক উপজেলার সিংগী গ্রামের লক্ষন রায়ের ছেলে । এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন জনি রায় । অভিযোগ থেকে জানা গেছে , বুধবার রাতে (১৫ জানুয়ারী) জমি সংক্রান্ত ব্যাপারে কথা কাটির জেরে জনি রায়ের বড় ভাই লিটন রায় তাকে ঝাপটে ধরেন , এ সময় লিটন রায়ের স্ত্রী পাপিয়া রায় ইট দিয়ে জনির মাথা ও চোখে আঘাত করেন। সে সময় জনি রায় মাটিতে লুটিয়ে পড়লে প্রতিবেশীরা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কম্পেলেক্সে ভর্তি করেন । এসময় জনি রায়ের মাথায় ১৬ টি সেলাই দেওয়া হয় । হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা তার চোখের উন্নত চিকিৎসার জন্য খুলনা যাওয়ার পরামর্শ দেন। এ ব্যাপারে জনি রায় জানান আমার ভাই ও ভাবি পূর্বেও আমার মাথায় আঘাত করেছিল আমাকে মেরে ফেলার জন্য । সে সময় আমার মাথায় ৬ টি সেলাই দেওয়া লেগেছিল । এবার আমার চোখের অবস্থা আরো খারাপ । এ ঘটনার সুষ্ঠ বিচারের জন্য থানায় অভিযোগ দিয়েছি । ঘটনার সত্যতা জানতে চেয়ে লিটন রায়ের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি । অভিযোগের ব্যাপারে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদুল ইসলাম হাওলাদার বলেন , এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Tag
আরও খবর