দক্ষিণ এশিয়ার বৃহত্তম ঔষধি উদ্ভিদ ডাটাবেজ নির্মাণে পবিপ্রবি শিক্ষার্থীর অবদান সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী পাঁচদিন ঢাকাসহ সাত বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস কুলিয়ারচরে ইউএনওর মানবিক উদ্যোগে ভাঙনের মুখে থাকা সংসার শান্তির পথে শ্যামনগরে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন তা’মীরুল মিল্লাত থেকে পাবলিক বিশ্ববিদ্যালয় চান্স প্রাপ্তদের সংবর্ধনা প্রদান দলের দুঃসময়ের ত্যাগীদের মূল্যায়ন হবে, হাবিবুর রহমানকে প্রধানমন্ত্রীর আশ্বাস আশাশুনিতে ২ লক্ষ ৫০ টাকার বিশেষ অনুদানের চেক বিতরন লাখাইয়ের বুল্লাবাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান। আগামী ২ নং ঘাসি গ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নং ওয়ার্ডবাসীর সেবা করতে চান মেম্বার পদপ্রার্থী আব্দুর রউফ না ফেরার দেশে চলে গেলেন ভৈরব পৌরসভার সাবেক মেয়র ফখরুল আলম আক্কাস সবুজায়নে নতুন উদ্যোগ, বরিশাল সিটিকে ৫ হাজার চারা উপহার আবু সাইদ চাঁদ (এমপির) সংবর্ধনা ও স্নাতক সমাপনী উৎসব- ঘুষ বাণিজ্যসহ বিস্তর অনিয়মের অভিযোগ প্রতিষ্ঠান প্রধান ‍হুরার বিরুদ্ধে, মানছেনা মন্ত্রনালয়ের নির্দেশনাও পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে ঝিনাইগাতীতে বন্যা পরিস্থিতির অবনতি, পানিতে বাজার ও নিম্নাঞ্চল প্লাবিত রাষ্ট্রায়ত্ত ৪৪ প্রতিষ্ঠান লিজ দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে জয়পুরহাট সুগার মিলে ফটক সভা ও বিক্ষোভ সমাবেশ পাসপোর্টে যুক্ত হচ্ছে আবু সাঈদ-মুগ্ধ-ওয়াসিমের ছবি আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন অপরাধীদের জন্য দুঃসংবাদ, সেনবাগে ওসি আবদুর রহিমের সাঁড়াশি অভিযান অব্যাহত কালিগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে মাদক মামলার আসামিসহ ৯ জন কারাগারে

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্তে সর্বদলীয় বৈঠক আজ

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 16-01-2025 03:15:58 am

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে পড়ে পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। ছবি : ইন্টারনেট


_________________________•

জুলাই বিপ্লবের ঘোষণাপত্র চূড়ান্ত করতে রাজনৈতিক দল ও বিভিন্ন অংশীজনদের সঙ্গে সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সর্বদলীয় এ বৈঠক শুরু হবে। বৈঠকে চারজন উপদেষ্টা উপস্থিত থাকবেন বলে সরকারি সূত্রে জানা গেছে। 


গতকাল বুধবার (১৫ জানুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার এ বৈঠক আহবান করেছে। বৈঠকে বিএনপি, জামায়াত, গণতন্ত্র মঞ্চসহ রাজনৈতিক দল ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়া গুরুত্বপূর্ণ এ বৈঠকের পরই কবে ঘোষণাপত্রটি দেয়া হবে, তাও জানা যেতে পারে।


গত মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ ব্রিফিংয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম এ সর্বদলীয় বৈঠকের কথা জানিয়েছিলেন। সে সময় তিনি বলেছিলেন, বৃহস্পতিবার এ বৈঠকের ভেতর দিয়ে ঐকমত্যের ভিত্তিতে একটি দলিল প্রণীত হবে। সে দিনই স্পষ্ট হবে, কবে ঘোষণাপত্রটি জারি করব এবং সরকার কীভাবে ঘোষণাপত্র জারি করার বিষয়ে ভূমিকা রাখবে।


ছাত্রদের ঘোষণাপত্র অবলম্বনে গত ১২-১৩ দিনে উপদেষ্টা পরিষদ থেকে খসড়া ঘোষণাপত্র প্রস্তুত করার চেষ্টা করেছেন জানিয়ে মাহফুজ আলম তখন বলেছিলেন, এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনের সঙ্গে তারা কথা বলেছেন। বিএনপি, জামায়াত, নারী সংগঠন, শিক্ষকসংগঠন ও ছাত্রদের সঙ্গেও কথা বলেছেন। সবাই ঘোষণাপত্র দেয়ার বিষয়ে একমত।


এদিকে জুলাই গণ-অভ্যুত্থানের ঘোষণাপত্র দেয়ার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেয়া সময়সীমা গতকাল শেষ হয়েছে। সে প্রেক্ষাপটে এ দুটি সংগঠনের নেতারা বুধবার রাতে রাজধানীর বাংলামোটরে তাদের কার্যালয়ে নিজেরা বৈঠক করেন।


বৈঠক শেষে রাত ১০টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দুটি সংগঠনের নেতারা জানিয়েছেন, তাদের দুটি সংগঠনের একটি প্রতিনিধিদল প্রধান উপদেষ্টার আহ্বানে সর্বদলীয় বৈঠকে অংশ নেবে। আলোচনা শেষে অবিলম্বে ঘোষণাপত্র করার তারিখ ঘোষণা করতে হবে। কোনো প্রকারের কালক্ষেপণ ও গড়িমসি হলে দ্রুতই সারা দেশের সর্বস্তরের ছাত্র-জনতাকে সঙ্গে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলা হবে।

আরও খবর