সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা লাখাইয়ে বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফজলে রাব্বি। রংপুরে ওয়াইসিডিও'র জব ফেয়ার অনুষ্ঠিত, তাৎক্ষণিক চাকরি পেলেন প্রায় ১০০ জন বকশীগঞ্জ খয়ের উদ্দিন ফাজিল ডিগ্রি মাদ্রাসা মাঠ যেন 'জলাশয়', ভোগান্তি চরমে, পৌর প্রশাসাকের ওপর স্থানীয়দের ক্ষোভ টানা বর্ষণে সাতকানিয়া-লোহাগাড়ায় বন্যা পরিস্থিতি, আতঙ্কে সাধারণ মানুষ শ্রীমঙ্গলে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ধর্ষণের অভিযোগ রজত জয়ন্তীতে গোবিপ্রবিতে তরুণ কলাম লেখক ফোরামের আলোচনা সভা ও পুরস্কার বিতরণ নন্দীগ্রামের ঐতিহ্যবাহী নিমাইদিঘী আদর্শ কলেজের সভাপতি হলেন আদর গুরুত্বপূর্ণ ব্যক্তির নামে ১৩৭টি ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত: তথ্যমন্ত্রী অনার্স পর্যন্ত মেয়েদের শিক্ষা বিনামূল্যে করতে চাই: প্রধানমন্ত্রী শাপলা চত্বর হত্যাযজ্ঞের প্রধান আসামি শেখ হাসিনা বগুড়ায় হবে সামরিক ড্রোন কারখানা: সংসদে প্রধানমন্ত্রী শার্শায় ইয়াবাসহ ২ ইউপি সদস্যসহ ৪ মাদক কারবারি আটক লাখাইয়ে দেশিয় মাছের আতংক চায়না দুয়ারি রিং জাল,বিলুপ্তির পথে দেশিয় মাছ। বরিশাল নগরীতে শিয়ালের মাংস বিক্রির ফেসবুকে বিজ্ঞাপন, চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদারে আনসার সদস্য মোতায়েন ধামরাইয়ে ৮০ বছরের সাধুর সাথে তরুণির বিয়ে, এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি শেরপুরের নালিতাবাড়ীতে বন্যহাতি প্রতিরোধে টাস্ক ফোর্স কমিটির প্রশিক্ষণ অনুষ্ঠিত উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো স্বামী-স্ত্রীর প্রেমের টানে ঢাকা থেকে পাংশায় পঞ্চম ও দ্বিতীয় শ্রেণী পড়ুয়া প্রেমিক-প্রেমিকা, পুলিশের সন্দেহে ধরা

গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলে গ্রেপ্তার : ইসলামপুরে বিএনপির ৩ নেতা জেলহাজতে


জামালপুরের ইসলামপুরে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তারে ব্যাপক অভিযান চালাচ্ছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘর ছেড়ে বিএনপি নেতারা পালিয়ে বেড়াচ্ছেন। ইতিমধ্যে বিএনপির ৩ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত বিএনপি নেতাদের দাবি, গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তবে পুলিশ বলছে, নাশকতার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতেই তাঁদের গ্রেপ্তার করা হয়।

গত মঙ্গলবার রাতে (২৯ নভেম্বর) এবং বুধবার দুপুরে পৃথক পৃথক অভিযানে বিভিন্ন জায়গায় থেকে তাঁদের গ্রেপ্তার করে ইসলামপুর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা হলেন ইসলামপুর সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মানিক চাঁন, পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন রাজা এবং গোয়ালেরচর ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোসা মিয়া।

বুধবার বিকালে গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে জামিন নামঞ্জুর করলে বিজ্ঞ বিচারক তাদের জেলহাজতে প্রেরণের আদেশ দেন।

ইসলামপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে ইসলামপুর থানার এসআই সাইফুল ইসলাম বাদি হয়ে নাশকতার অভিযোগে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩) উপধারায় মামলা দায়ের করেছেন।

থানা হাজতে থাকাবস্থায় গ্রেপ্তারকৃত বিএনপির নেতা মানিক চাঁন বলেন, 'রাত ৮টার দিকে একদল পুলিশ আমার বসতঘর থেকে আমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসে উদ্দেশ্যপ্রণোদিত মামলা ঢুকে দিয়েছে।'

থানা হাজতে থাকাবস্থায় পৌর সভার ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জহির উদ্দিন রাজা বলেন, 'আমার বিরুদ্ধে কোনো মামলা না থাকলেও আমাকে গভীর রাতে ঘুম থেকে ডেকে তোলে থানায় নিয়ে আসে পুলিশ। পরে গায়েবি মামলা ঢুকে দিয়েছে।'

যুবদলের নেতা মোসা মিয়া বলেন, 'আমি অসুস্থ। তবুও আমাকে অযথা গ্রেপ্তার করেছে পুলিশ।'

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, 'নাশকতার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়েছে।'

উপজেলা বিএনপির সভাপতি ও ইসলামপুর আসনের সাবেক সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু বলেন, 'আগামি ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশ ঠেকাতে নাশকতার ধোঁয়া তোলে বাড়ি বাড়ি গিয়ে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার করছে পুলিশ। গ্রেপ্তার আতঙ্কে বাড়িঘরে থাকতে পারছে না নেতাকর্মীরা।'

আরও খবর