উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর প্রাথমিক শিক্ষায় নতুন কারিকুলামের পরিকল্পনা করছে সরকার দিনাজপুরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে তরুনদের উদ্যোগে ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বরিশালে শুরু ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ দোহাজারী ও ধোপাছড়িকে বাদ দিয়ে নতুন উপজেলা প্রস্তাবে ক্ষুব্ধ দোহাজারী-সাঙ্গু থানা এলাকার বাসিন্দারা লালপুরে মাদক ও জুয়ার দৌরাত্ম্য, প্রতিরোধে মাঠে যুবসমাজ ‎মোংলায় কোস্ট গার্ডের অভিযানে ১৫,৬০০ লিটার অবৈধ সয়াবিন তেল জব্দ ‎ শার্শায় যুবদল নেতাকে অব্যাহতির প্রতিবাদে মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সেনবাগে ডেঙ্গু প্রতিরোধে মশকনিধন ও পরিচ্ছন্নতা অভিযান গোয়ালন্দে মেয়র পদপ্রার্থী জাহাঙ্গীর খানের উদ্যোগে ৫০০ রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ জয়পুরহাটে ওয়ান শুটারগানসহ অস্ত্র উদ্ধার: পালিয়ে গেল ডাকাত দল গোয়ালন্দে নিয়ন্ত্রন হারিয়ে সড়ক আইলানার উঠে গেল যাত্রীবাহী বাস জয়পুরহাটে আখক্ষেত থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” শ্রীপুরে ৩ সন্তান রেখে প্রেমিকের বাড়িতে প্রবাসীর স্ত্রী, এলাকায় চাঞ্চল্য ঈশ্বরগঞ্জে ভরা মৌসুমেও দেশি মাছের আকাল প্রশাসনের নীরব সমর্থনে দোহাজারী হাজারী দিঘীতে অননুমোদিত বড়শী প্রতিযোগিতা

ডুমুরিয়া অবৈধ ইট পোড়ানো পাজা'র বিরুদ্ধে মোবাইল কোর্ট, ধ্বংস ও জরিমানা।

 ৩০শে নভেম্বর ২০২২ তারিখ  পরিচালক, মোঃ ইকবাল হোসেন  নির্দেশনায় পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় ও জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার চেঁচুড়ী নামক এলাকায় পাজা'য় অবৈধভাবে ইট পোড়ানোর বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে ১৫,০০০/- (পনের হাজার) টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং পানি দিয়ে পাজা'য় ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। এসময় ভবিষ্যতে পাজা'য় ইট পোড়ানোর কার্যক্রম পরিচালনা করবে না মর্মে স্বত্বাধিকারীর নিকট থেকে অঙ্গীকারনামা নেওয়া হয় এবং পাজা'য় ইট পোড়ানোর কার্যক্রম না করার জন্য মৌখিক নির্দেশ প্রদান করা হয়। 


পরিবেশ অধিদপ্তর, খুলনা বিভাগীয় কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব শাহীন সুলতানা মোবাইল কোর্টে বিচারিক দায়িত্ব পালন করেন এবং পরিবেশ অধিদপ্তর, খুলনা  জেলা কার্যালয়ের পরিদর্শক জনাব মোঃ মোস্তাফিজুর রহমান প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন। এসময় পরিবেশ অধিদপ্তর, খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ আবু সাঈদ উপস্থিত ছিলেন। 


খুলনা জেলার ডুমুরিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ ও ফায়ার সার্ভিস মোবাইল কোর্ট পরিচালনায় সার্বিক সহযোগিতা করেন। 


পরিবেশ সুরক্ষায় ভবিষ্যতেও এ ধরণের মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

Tag
আরও খবর