কালিগঞ্জের কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের নতুন কার্যালয় উদ্বোধন কুলিয়ারচরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু মাদক সেবনের দায়ে যুবককে দুই মাসের কারাদণ্ড পীরগাছায় নির্ধারিত অটো, রিকশা ও ভ্যান স্ট্যান্ডের শুভ উদ্বোধন উপলক্ষে শ্রমিক সাধারণ সভা চন্দনাইশে রাহমাতুল্লিল আলামিন কনফারেন্স উপলক্ষে সংবাদ সম্মেলন চিংড়িতে জেলি, বেকারিতে নকল ‘হরলিক্স’—শ্রীমঙ্গলে ৬০ হাজার টাকা জরিমানা কোরেক্সসহ দুই পুলিশ সদস্য ডিবির হাতে ‎সুন্দরবনের নিরাপত্তা ও উপকূলীয় অপরাধ দমনে সমন্বিত উদ্যোগ: কোস্ট গার্ডের নতুন কর্মপরিকল্পনা পরিবর্তনের প্রত্যয়ে কাউন্সিলর পদে লড়বেন যুবদল নেতা গোলাম রব্বানী সৈয়দ হারুন ফাউন্ডেশনের আজীবন দাতা সদস্য কার্যক্রমে অনন্য দৃষ্টান্ত লোহাগাড়ায় ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট, শ্রমিক গুরুতর আহত নিয়ামতপুর ৭নং শ্রীমন্তপুর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী গোলাম মোর্শেদ আসন্ন ৭ন শ্রীমন্তপুর ‎ ‎সেনাকর্মকর্তা সেজে স্কুলছাত্রীকে ধর্ষণ: মোংলায় গ্রেপ্তার ভুয়া মেজর পারভেজ বানিয়াচং স্বাস্থ্য কমপ্লেক্সে হামের রোগীর পাশাপাশি বাড়ছে নানা রোগে আক্রান্ত রোগীর সংখ্যা মধুপুরে চিকিৎসার কথা বলে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আটক-১ নোয়াখালীতে হঠাৎ অসুস্থ ১৬ শিক্ষার্থী, হাসপাতালে ১৩ হাতিয়ার ফেরিঘাট থেকে ১৮০০ লিটার চোরাই ডিজেল জব্দ, গ্রেপ্তার ১ নাগেশ্বরী থানা পুলিশের হাতে আটক কুড়িগ্রাম জেলা ছাত্রলীগের সহ-সভাপতি আনিসুর রহমান আনিস যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইয়ের চেষ্টা, ধারালো কাটারসহ নারী গ্রেপ্তার বাঘায় চুরির ঘটনায় গনপিটুনিতে নিহত -১

অপরাধী যেই হোক ছাড় দেওয়া হবে না : ডিবি প্রধান

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 14-01-2025 10:11:11 am

কোনো সন্ত্রাসী রক্ষা পাবে না। সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) রেজাউল করিম মল্লিক।


মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির ঘটনা ঘটছে। শীর্ষ সন্ত্রাসীরা জেল থেকে ছাড়া পেয়ে আবারো পুরোনো রূপে ফিরছে। জোড়া খুনসহ কুপিয়ে হত্যার ঘটনাও ঘটছে। গতকালও মিরপুরে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ব্যাপারে জানতে চাইলে ডিবি প্রধান মল্লিক বলেন, আমাদের মনিটরিং অব্যাহত আছে। শীর্ষ সন্ত্রাসীসহ অন্য সন্ত্রাসীদের আমরা আইনের আওতায় নিয়ে আসব। গোয়েন্দা পুলিশ কাজ করছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে ডিএমপির এই অতিরিক্ত কমিশনার বলেন, আমরা খতিয়ে দেখব। প্রতিনিয়ত আমরা কাজ করছি। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আইনশৃঙ্খলা যাতে স্বাভাবিক থাকে, জনগণ যাতে স্বস্তিতে ও শান্তিতে থাকতে পারে সেদিকে আমরা বিশেষ নজর দিচ্ছি।


৫ আগস্টের পর যেসব সন্ত্রাসী জেল থেকে জামিনে বের হয়েছেন তাদের মধ্যে অন্যতম শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল ও ইমন। পিচ্চি হেলালের বিরুদ্ধে ৫ আগস্টের পর ডাবল মার্ডারের মামলা হয়েছে। এলিফ্যান্ট রোডে ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় শীর্ষ সন্ত্রাসী ইমনের বিরুদ্ধে মামলা হয়েছে। অথচ তাদের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তারা কোথায়– জানতে চাইলে তিনি বলেন, কোনো সন্ত্রাসীকে আমরা ছাড় দেব না। সে শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলাল হোক আর ইমন হোক, যেই হোক কাউকে ছাড় দেওয়া হবে না। তাদের আইনের আওতায় আনা হবে।


রাতে আগে টহল জোরদার ছিল, এখন সেটা কমে গেছে। পুলিশ কি এখনো হারানো মনোবল ফিরে পায়নি– জানতে চাইলে রেজাউল করিম মল্লিক বলেন, আমি তা মনে করি না। পুলিশ মনোবল ফিরে পেয়েছে। বর্তমান কমিশনারের নির্দেশে অক্ষরে অক্ষরে দায়িত্ব পালন করা হচ্ছে।


৫ আগস্টের পর কারা কারা কি কি অপরাধে জড়িত। অপরাধের ধরন অনুযায়ী অপরাধীদের তালিকা করা হচ্ছে কি না? কারণ ঘোষণা দিয়ে দখলদারি চলছে। জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আমরা তালিকা করেছি, সে অনুযায়ী কাজ করছি।


তিনি বলেন, এলিফ্যান্ট রোডের ঘটনায় বেশ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। হাজারীবাগ থেকে রাতুল নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইতোমধ্যে নিজের সংশ্লিষ্টতার কথা স্বীকার করেছেন। সে অনুযায়ী আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

আরও খবর




deshchitro-6a9d8c82a7b24-060926095338.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ২ ঘন্টা ৫৩ মিনিট আগে


deshchitro-6a9d8a3c7dd9a-060926094356.webp
১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো

১ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে