রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক সহযোগিতা চান তারেক রহমান তারেক রহমানের সঙ্গে এরদোয়ানের দ্বিপক্ষীয় বৈঠক, সম্পর্ক সুদৃঢ় করার প্রত্যয় আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা

পাংশায় মামলা থেকে সাংবাদিকের নাম প্রত্যাহার দাবিতে মানববন্ধন

রাজবাড়ীর পাংশায় ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা থেকে সাংবাদিকের নাম প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে জেলা ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ। রোববার পাংশা পৌর শহরের মালেক প্লাজার সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনের সভাপতিত্ব করেন পাংশা প্রেসক্লাবের আহবায়ক এম.এ জিন্নাহ।


মানববন্ধনে বক্তারা বলেন, উদ্দেশ্য প্রণোদিত হয়ে দৈনিক কালবেলা’র পাংশা উপজেলার প্রতিনিধি মো. শামীম হোসেনর নামে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলার দায়ের করা হয়েছে। এর তীব্র নিন্দা জানাই এবং মামলা থেকে শামীম হোসেন এর নাম প্রত্যাহারের দাবী জানাই।


বাংলা টিভির পাংশা ও কালুখালী উপজেলা প্রতিনিধি সাংবাদিক রতন মাহমুদের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন, পাংশা প্রেসক্লাবের আহবায়ক কমিটির সদস্য যায়যায়দিন পত্রিকার পাংশা উপজেলা প্রতিনিধি মাসুদ রেজা শিশির, রাজবাড়ী জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সমকালের রাজবাড়ী জেলা প্রতিনিধি সৌমিত্র শীল চন্দন, রাজবাড়ী রিপোর্টাস ইউনিটির সভাপতি ও যুগান্তর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি হেলাল মাহমুদ, পাংশা প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য কাজী সেলিম মাবুদ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও বাংলা ৭১ পত্রিকার রাজবাড়ী প্রতনিধি আবুল কালাম আজাদ, সময়ের কণ্ঠস্বর পত্রিকার রাজবাড়ী প্রতিনিধি সৈয়দ মেহেদী হাসান, যমুনা টিভির রাজবাড়ী প্রতিনিধি মো. রুবেলুর রহমান, দৈনিক কালবেলার রাজবাড়ী প্রতিনিধি শেখ মমিন, বালিয়াকান্দি প্রতিনিধি রিয়াদ মাহমুদ, কালুখালী প্রেসক্লাবের সভাপতি ও যায়যায়দিন পত্রিকার কালুখালী উপজেলা প্রতিনিধি মো. ফজলুল হক, দৈনিক জনবানী পত্রিকার বালিয়াকান্দি প্রতিনিধি জয়নাল আবেদিন প্রমূখ।


মানববন্ধনে অন্যদের মাঝে প্রথম আলোর গোয়ালন্দ প্রতিনিধি রাশেদুল হক রায়হান, ইন্ডিপেনডেন্ট টিভির রাজবাড়ী প্রতিনিধি শামিম রেজা, নিউজ২৪ টেলিভিশনের রাজবাড়ী প্রতিনিধি মিঠুন গোষ্যামী, চ্যানেল এস টিভির রাজবাড়ী প্রতিনিধি মো. শাহিন রেজা, দৈনিক খোলা কাগজের পাংশা উপজেলা প্রতিনিধি আকাশ মাহমুদ, দৈনিক বাংলাদেশ সমাচারের পাংশা প্রতিনিধি জসিম উদ্দিন ও সাংবাদিক রাসেলুর রহমান, শরীফুল ইসলাম, রাজু খান সহ রাজবাড়ী জেলার পাংশা, কালুখালী, গোয়ালন্দ, বালিয়াকান্দি ও রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


গত ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানা এলাকায় পুলিশের গুলিতে বাবু নামের এক ব্যক্তি আহত হয়। এ ঘটনায় আহত বাবুর বাবা মো. আব্দুল বারিক শেখ বাদী হয়ে ৮৪ জনকে আসামি করে ঢাকার চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে গত ৩১ অক্টোবর একটি মামলা দায়ের করেন। মামলায় দৈনিক কালবেলা’র পাংশা উপজেলা প্রতিনিধি মো: শামীম হোসেনকে যুবলীগ নেতা উল্লেখ করে ৫৮ নম্বর আসামি করা হয়েছে।

Tag
আরও খবর