লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

লাখাইয়ে সমলয় পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে ধানের চারা রোপনের উদ্বোধন।

লাখাইয়ে সমলয় পদ্ধতিতে যান্ত্রিক উপায়ে চারা রোপনের উদ্বোধন। লাখাইয়ে ২০২৪-২৯২৫ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় রবি২০২৪-২০২৫ মৌসুমে সমলয়ে চাষাবাদের নিমিত্তে রাইস ট্র্যান্স প্লান্টারের মাধ্যমে ধানের চারা রোপন এর উদ্বোধন করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) দুপুর বেলা উপজেলার ৪ নম্বর বামৈ ইউনিয়ন এর বামৈ মারুগাছ দক্ষিণ মাঠে ৫০ একর জমিতে সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর অংশ হিসাবে আনুষ্ঠানিক ভাবে ধানের চারা রাইস ট্র্যান্স প্লান্টার এর মাধ্যমে রোপনের শুভ উদ্বোধন করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। উদ্বোধন পরবর্তী আলোচনা সভা উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) নাহিদা সুলতানা এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপপরিচালক মোহাম্মদ আক্তারুজ্জামান। উপসহকারী কৃষি কর্মকর্তা অমিত ভট্টাচার্য্য ও ফারুক তালুকদার এর যৌথ সন্চালনায়- অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাহমুদুল হাসান মিজান। আলোচনায় অংশ নেন লাখাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ বাহার উদ্দিন, লাখাই উপজেলা প্রেসক্লাব এর সভাপতি মোঃ আবুল কাসেম, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ বিদ জ্যোতি লাল গোপ,উপ-সহকারী কৃ,কৃষি কর্মকর্তা টিপু ফরাজি, উদ্যোক্তা কৃষক মুক্তার হোসেন। শুরুতে পবিত্র কোরআান থেকে তেলওয়াত করেন উপসহকারী কৃষি কর্মকর্তা কামাল মিয়া, পবিত্র গীতা থেকে পাঠ করেন প্রশান্ত পাল। সভায় প্রধান অতিথি বক্তব্যে রাখেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান। তিনি বলেন দেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধিতে কৃষি ক্ষেত্রে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই। এ লক্ষ্য পুরনে খোরপোষের কৃষি থেকে বানিজ্যিক কৃষিতে উত্তোলনের জন্য যান্ত্রিক উপায়ে চাষাবাদ এর একটি সময়োপযোগী পদক্ষেপ। হাওরাঞ্চল বেষ্টিত লাখাই এখন শতভাগ যান্ত্রিক উপায়ে চাষাবাদ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। সমলয় পদ্ধতিতে চাষাবাদ এর ফলে একদিকে উদ্যোক্তা কৃষক সৃষ্টির পাশাপাশি সনাতনী পদ্ধতির চাষাবাদ এর চেয়ে ফলন বৃদ্ধি পাচ্ছে এবং শ্রমিক সংকট লাঘব হচ্ছে,হ্রাস পাচ্ছে উৎপাদন ব্যয়।লাভবান হচ্ছে কৃষকেরা। বর্তমানে কৃষির যান্ত্রিক উপায়ে চাষাবাদ বৃদ্ধি পাওয়ায় এতে শিক্ষিত তরুনদের অংশ গ্রহণ বাড়ছে। শেষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেট অঞ্চলের অতিরিক্ত পরিচালক ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত দিনব্যাপী উত্তম কৃষি চর্চা( GAP) সার্টিফিকেট প্রশিক্ষণে অংশ নেন এবং প্রশিক্ষণার্থী কৃষক / কৃষাণী দের মাঝে সনদ বিতরণ করেন।

Tag
আরও খবর