লালমাটিয়া সরকারি মহিলা কলেজে ভোগান্তি নয়,স্বস্তি চাই গোয়ালন্দ উপজেলায় এনসিপির আহ্বায়ক কমিটি গঠন নাঙ্গলকোটে অবৈধ ভাড়াটিয়া উচ্ছেদে পদক্ষেপ নেয়ায় শিক্ষকদের বিরুদ্ধে অপপ্রচার, প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ স্থানীয় নির্বাচন সামনে রেখে কৃষ্ণনগরের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সমন্বয় সভা গোয়ালন্দে অবৈধ ওষুধ বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা জাবিপ্রবিতে বসুন্ধরা শুভসংঘের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত আগামীতে আরো কঠিন বাস্তবতার মুখোমুখি হতে হবে --এমপি জাহাঙ্গীর আলম "লাখাইয়ে মৎস্য সম্পদের উৎপাদন ও প্রজনন বৃদ্ধির জন্য মৎস্য অভয়াশ্রম গড়ে তোলা হবে"--জেলা প্রশাসক ডক্টর জি এম সরফরাজ । উলিপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মাদক নিয়ন্ত্রণের উপর গুরুত্বারোপ আশাশুনির প্রতাপনগরে ১০০ মিটার ওয়াবদা বেড়িবাঁধে ভাঙ্গন, বাঁধ রক্ষায় পাউবো ও এলাকাকাসীর প্রাণান্তকর চেষ্টা ★১৪ গ্রামে ৬ হাজার বিঘা জমির মাছের ঘের-ফসলি জমি ঝুঁকিতে, ★আতঙ্কে ২৫ সহস্রাধিক এলাকাবাসী ন‌ওগাঁর নিয়ামতপুরে উপজেলা পর্যায়ে CLIMB প্রকল্প অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত পুনর্বহাল হয়ে নবারুণে যোগ দিলেন মালেক গাজী শেরপুরের জেলা প্রশাসকের সহায়তায় হুইলচেয়ারে নতুন স্বস্তি ঝিনাইগাতীর জমেলার গোয়ালন্দে খোলা ট্রাকে বালু পরিবহন, ট্রাক উদ্ধার গোয়ালন্দে সিজারের পর পেটে গজ রেখেই নার্সের সেলাই অসুস্থ সেই বিথীর বাড়িতে ইউএনও শিবচরে নিরাপদ অভিবাসন ও বিদেশফেরতদের পুনরেকত্রীকরণ বিষয়ে সচেতনতামূলক সভা জয়পুরহাটে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় ৫৫ বছরের হামিদুলের যাবজ্জীবন কারাদণ্ড জয়পুরহাটে শিশু সুরক্ষায় ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিদের নিয়ে সভা বাংলাদেশসহ ১৯ দেশের বিশেষ ওষুধে ১০০% শুল্ক ছাড়ের ঘোষণা যুক্তরাষ্ট্রের এলপিজির সংকট নেই, মজুতদারি করলে ব্যবস্থা : প্রধানমন্ত্রীর উপদেষ্টা

জয়পুরহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন

"জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়" শির্শক শ্লোগানে জয়পুরহাটে ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড উদ্যাপন-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।  

উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২ টায় জয়পুরহাট কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতন প্রাঙ্গনে দুইদিনব্যাপী এ মেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কার করা প্রজেক্ট ডেমো নিয়ে হাজির হওয়া স্টলগুলো পরিদর্শন ও মত বিনিময় করেন, জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, জয়পুরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাশেদুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মোঃ গোলজার হোসেন, কালেক্টরেট বালিকা বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক

মাহাবুব-উল-আলম, জয়পুরহাট প্রেসক্লাবের সভাপতি আবু বক্কর সিদ্দিক, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ। 

মেলার স্টল পরিদর্শন শেষে জেলা প্রশাসক আফরোজা আক্‌তার চৌধুরী বলেন, জয়পুরহাট সদর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছোট ছোট ক্ষুদে বিজ্ঞানীরা তাদের নিজস্ব উদ্ভাবন নিয়ে হাজির হয়েছে। মেলা ঘুরে দেখে আমার কাছে মনে হচ্ছে এসব শিক্ষার্থীরা ছোট মানুষ হলেও তাদেরকে যদি আমরা নার্সি করি এবং প্রয়োজনীয় সাপোর্ট দিতে পারি তাহলে আগামীতে তারাই বাংলাদেশ অনেক বড়ো বিজ্ঞানী হবে। বিভিন্ন ক্ষেত্রে আমরা যে বিদেশি প্রযুক্তি নিয়ে আসি এবং রেমিট্যান্স ব্যয় করি, সেই রেমিট্যান্স বা অর্থ অনেক সাশ্রয় হবে এবং আমাদের দেশিয় প্রযুক্তির মাধ্যমে বিভিন্ন আবিষ্কার করে শিক্ষার্থীরা বড়ো বিজ্ঞানী হয়ে দেশের উন্নয়নে সহায়তা করবে।

মেলাটি জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় কর্তৃক বাস্তবায়িত হচ্ছে। 

আরও খবর