জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালনে লাঙ্গলবাঁধ মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচি পালন প্রাইম মিনিস্টার গোল্ডকাপ টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠিত ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস আজ জুলাই স্মৃতি জাদুঘর ইতিহাসের নতুন পর্যায় সৃষ্টি করেছে: ড. মুহাম্মদ ইউনূস শ্রীলঙ্কায় বন্যা-ভূমিধসে নিহত ৭, স্কুল বন্ধ ঘোষণা জাতীয় ছাত্রশক্তি মনপুরা উপজেলার উদ্যোগে অসহায় দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে ছাওলা ইউনিয়নে পুলিশের বিশেষ অভিযান, জনসচেতনতামূলক আলোচনা ওচমানপুর ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে ওয়ার্ড কমিটির সভাপতি-সম্পাদকদের সংবর্ধনা বজ্রপাতের ঝুঁকি কমাতে ৫ কিলোমিটার সড়কের দুই পাশে ২,৩০০ তালগাছ রোপণের উদ্যোগ তরুণ কৃষি উদ্যোক্তা ওমর শরীফের সাতক্ষীরা ব্লিস হাসপাতালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দেশের ১২ জেলায় বন্যার শঙ্কা জুলাই অভ্যুত্থান ছিল জনগণের আন্দোলন: প্রধানমন্ত্রী দোহাজারীতে ১০০ মেগাওয়াটের উৎপাদন কেন্দ্র আছে, কিন্তু বিদ্যুৎ নেই শ্যামনগরে জনসম্মুখে পোড়ানো হল জব্দকৃত চায়না দুয়ারি জাল শ্রীমঙ্গলে পৈতৃক সম্পত্তির অধিকার আদায়ে ভাইদের বিরুদ্ধে বোনের সংবাদ সম্মেলন নালিতাবাড়ীর সোহাগপুর এমএলই স্কুলে কারিতাসের উদ্যোগে ভার্মি কম্পোস্ট সার বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত জামিনে বের হবার পর ফের ইয়াবা ব্যবসা ডাকাতির ৭২ ঘন্টা পর ৪ ডাকা সদস্য গ্রেপ্তার সোহরাওয়ার্দী কলেজে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষ, উভয় পক্ষের অন্তত ২৫ জন আহতের দাবি আশাশুনিতে পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধপুরে তিন গরু চোর গ্রেফতার

ছবির ক্যাপশন: মধুপুরে আটককৃত তিন গরু চোর ।
নাজিবুল বাশার, মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে তিন গরু চোর গ্রেফতার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার ভোরে টাঙ্গাইলের মধুপুর উপজেলার আউশনারা ইউনিয়নের জয়তেতুল শাইলবাইদ গ্রামে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, জামালপুর জেলার মাদারগঞ্জ থেকে গরু চুরি করে ছোট ট্রাকে বহন করে ভোর রাতে মধুপুরের জয়তেতুল শাইলবাইদ এলাকায় নিয়ে আসে। চোরদের লক্ষ্য করে পিছন থেকে একটি সিএনজিতে কয়েকজন লোক এসে গরুর ট্রাকসহ তিন চোরকে হাতেনাতে ধরে ফেলে। তাদের ডাকচিৎকার শুরু হলে স্থানীয় এসে ঘটনাস্থলে জমায়েত হয়। উত্তেজিত জনতা তিন গরু চোরকে উত্তমধ্যম দেয়। পরে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল এসে আটককৃত চোর ও ৪ গরু, গাড়িসহ মধুপুর থানা পুলিশের কাছে সোপর্দ করে। 
আটককৃতরা হলো- মনির হোসেন (২২)। সে সিরাজগঞ্জ জেলার কাজীপুরের মাজনাবাড়ি গ্রামের শিপন মিয়ার ছেলে। সবুজ (৩০)। সে সিরাজগঞ্জের সলঙ্গার বেলতলা গ্রামের মোজদার আলীর ছেলে। আল আমিন (২০), টাঙ্গাইলের মধুপুর উপজেলার জয়তেতুল শাইলবাইদ গ্রামের আব্দুল খালেকের ছেলে। রাতেই গরুর মালিক জামালপুরের মাদারগঞ্জ উপজেলার সদরাবাড়ি গ্রামের চেন্নু শেখের ছেলে ইজ্জত আলী ও হাসান আলী মধুপুর থানায় চলে আসে। গরু ও ট্রাক থানায় নিয়ে যাওয়া হয়েছে।
আটককৃত আহত তিন চোরকে চিকিৎসার জন্য মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়েছে। 
এ ব্যাপারে মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। 
Tag
আরও খবর