অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

রবিবার কমলগঞ্জে চা শ্রমিক সমাবেশে প্রধান অতিথি সারজিস আলম

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগান মাঠে আগামীকাল রবিবার (১২ জানুয়ারি) বেলা ২টায় চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। 

বিশেষ অতিথির বক্তব্য দেবেন জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক প্রীতম দাশ। 

সমাবেশে সভাপতিত্ব করবেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়ন মনু দলই ভ্যালির সভাপতি ধনা বাউরী। 

সভায় চা শ্রমিকদের শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, জীবনমানের উন্নয়নসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলবেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।

চা শ্রমিক নেতারা বলেন, রবিবার চা বাগান বন্ধ থাকায় সমাবেশটি ওই দিন হবে। তাই এ সমাবেশে মৌলভীবাজার জেলার বিভিন্ন চা বাগান থেকে শ্রমিকরা আসবেন। চা শ্রমিকদের নানা সমস্যার কথাগুলো ও সমাবেশে শ্রমিকরা তুলে ধরবেন।

সমাবেশ আয়োজক কমিটি সূত্রে জানা যায়, সকল বন্ধ চা বাগান অবিলম্বে চালু করা, শ্রমিক ও চা শিল্প রক্ষায় কার্যকর ভূমিকা গ্রহণ করা এবং ন্যায্য মজুরির দাবিতে এ চা শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হবে। 

Tag
আরও খবর