নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা

গত সরকারের কর্মকাণ্ডের বিপরীতে জনগণ কেমন রাজনীতি চাই সভা সম্পন্ন

সাধারণ জনগণের মতামত লিখিতভাবে বি.এন.পি কেন্দ্রীয় কমিটি ও অন্তর্বর্তীকালীন সরকারকে জানাতে। গত ১০ জানুয়ারি চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া উন্নয়ন ফোরামের উদ্যোগে দোহাজারীতে আয়োজিত আলোচনা সভায় বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন বলেছেন, জুলাই-আগস্টের বিজয় আপনারা দেখেছেন। তারা ৪১ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার ঘোষণা দিয়েছিল। ছাত্ররা জম হিসেবে আবিভূর্ত হলে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয় শেখ হাসিনা। মাত্র ৫২ মিনিট সময় পেয়েছিলেন, রান্না করা ভাতও খেতে পারেননি। একই ভাবে এই অঞ্চলে রাজা রক্ষণ সেনও অত্যচারী ছিলেন। বখতিয়ার খিলজী যখন আক্রমণ করেছিলেন তখন তিনিও খাবার না খেয়ে পালিয়ে যেতে হয়েছে। এটি একটি শিক্ষণীয় বিষয়। নতুন নতুন রাজনৈতিক দল নতুন নতুন কথা বলছেন। কে কি করবেন তা আপনাদের নিকট থেকে জেনেই রাজনীতি করতে হবে। বিগত সময়ে যারা গাড়িতে পতকা উড়িয়ে চলে গেছেন, তারা কেউ কাউকে কিছু জিজ্ঞাসা করেনি বলে এই পরিণতি হয়েছে। রাজনীতিবিদদের জনগণের পাশে যেতে হবে। কেমন দেশ, কেমন রাজনীতিবিদ চাই তা জানতে হলে জনগণের নিকট আসতে হবে। বৈষম্যহীন গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েম করে জনগণের ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। দিনের ভোট রাতে নেয়া যাবে না। দোহাজারীতে ক্যান্টনমেন্ট স্থাপন করতে হবে। দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এর বিকল্প নেই। আধু খান বিষয়টিকে অনুধাবন করে দোহাজারীতে সেই সময় দুই হাজার সৈন্য নিয়ে ক্যান্টনমেন্ট তৈরি করেছিলেন। সেই থেকে দোহাজারী নামকরণ হয়েছে। জনগণের আশা-আখাক্সক্ষা পূরণের লক্ষে মুক্ত রাজনৈতিক চিন্তা চেতনা নিয়ে দেশকে তৈরি করতে হবে। ইয়াবা বহনকারীরা মাত্র ১ থেকে ২ হাজার টাকার জন্য জেল খাটে। মাদক ব্যবসায়ীরা তাদেরকে জামিন করে অনেক টাকা খরচ হয়েছে বলে পরিবারের অন্যান্য সদস্যদের মাদক ব্যবসায় জড়িত করে ফেলে। এদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করলে তারা এই ধরনের ঝুঁকি নেবে না। আইনকে শিথিল করে মালেশিয়া এবং সিঙ্গাপুরের মত বেত্রাঘাত করে ছেড়ে দিয়ে কর্মসংস্থানে সংযুক্ত করতে হবে। চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি, উদ্বোধক এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী বলেছেন, বিগত ১৫ বছরের অপশাসন পর্যালোচনা করে পরবর্তী রাজনীতির পরিকল্পনা তৈরি করতে হবে। তারেক জিয়ার ৩১ দফা রাষ্ট্র পরিচালনায় সহায়ক হিসেবে ভ‚মিকা রাখবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন। বাংলাদেশের গুণেধরা রাজনীতিকে স্বাভাবিক রাজনীতিতে ফিরিয়ে আনতে ঘুম-খুন, মামলা-হামলা, জবরদখল পরিহার করে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। মূখ্য আলোচক এম.এ হাশেম রাজু বলেছেন, দলীয় পদ-পদবী ব্যবহার করে চাঁদাবাজী করলে কঠোর হস্তে দমন করা হবে। গণতন্ত্র, আইনের শাসন প্রতিষ্ঠা করতে রাজপথে ও জেলখানায় যৌবনের অধিকাংশ সময় কেটেছে। তারেক জিয়ার উৎপাদনমূখী, গণতন্ত্রকামী রাষ্ট্র কায়েমে কাজ করতে হবে সবাইকে। 

শুক্রবার বিকেলে চন্দনাইশ-সাতকানিয়ার উন্নয়ন ফোরামের আয়োজনে দোহাজারী একটি কমিউনিটি সেন্টারে “কেমন রাজনীতি চাই” শীর্ষক আলোচনা সভা এডভোকেট সাদ্দাম হোসেন নীরবের সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রধান অথিতি ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্টের আইনজীবী, সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন, উদ্বোধক ছিলেন, চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট নাজিম উদ্দীন চৌধুরী, মুখ্য আলোচক ছিলেন, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি, মানবাধিকার নেতা এম. এ হাশেম রাজু, বিশেষ অথিতি ছিলেন, সাবেক জেলা ছাত্রদল নেতা আফিল উদ্দীন। আলোচনায় অংশ নেন, সাংবাদিক নাসির উদ্দীন বাবলু, বিএনপি নেতা আমির হোসেন, মহিউদ্দীন, লোকমান হাকিম, ছাত্রদল নেতা রাজিব উদ্দীনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল নেতৃবৃন্দ। আলোচনা শেষে সাবেক বিচারপতি আবদুস সালাম মামুনকে প্রধান উপদেষ্টা, এড. নাজিম উদ্দীন চৌধুরী, আফিল উদ্দীনকে উপদেষ্টা, এম.এ হাশেম রাজুকে সভাপতি, এড. সাদ্দাম হোসেনকে সাধারণ সম্পাদক, জসিম উদ্দীন চৌধুরী মিন্টু, আমির হোসেনকে সহ-সভাপতি করে চন্দনাইশ-সাতকানিয়া উন্নয়ন ফোরাম প্রস্তাবিত কমিটি ঘোষণা করা হয়। 


Tag
আরও খবর