বিজেএসে দেশসেরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিয়াম জাতীয় শিতোরিউ কারাতে চ্যাম্পিয়নশিপে জয়পুরহাটের ৩২ পদক জয় শ্রীমঙ্গলে বাসতঘর থেকে দুর্লভ ‘আইড ক্যাট স্নেক’, উদ্ধার ফরিদপুরে বিদ্যুৎ অপচয় রোধে রাতের অভিযানে ৭ প্রতিষ্ঠানকে জরিমানা ফরিদপুর পৌরসভার শিক্ষাবৃত্তির তালিকা প্রকাশ, বৃত্তি পাবেন ১১শিক্ষার্থী অন্ধকার মাঠে কিশোরদের আড্ডা, শ্রীমঙ্গলে রাতের পরিদর্শনে ইউএনওর সতর্কবার্তা দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন বানিয়াচংয়ে নিখোঁজ ফারিয়ার সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন সাতক্ষীরা জেলা যুবদলের নতুন কমিটিকে স্বাগত জানিয়ে কালিগঞ্জ উপজেলা যুবদলের আনন্দ মিছিল শান্তি ও সামাজিক সংহতিতে অবদানের স্বীকৃতি পেল হাসি মুখ ইয়ুথ এন্ড সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন। নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যকলাপ বরদাশত করা হবে না -আইসিটি মন্ত্রী ফকির মাহবুব আনাম স্বপন এমপি ‎ ‎দীর্ঘ ১৯ বছর পর মোংলা বন্দর বণিক সমিতির নির্বাচনে প্রার্থীর ছড়াছড়ি, ব্যবসায়ীদের মাঝে ব্যাপক উৎসাহ দীর্ঘ শূন্যতার অবসান: জাবিপ্রবিতে নতুন ট্রেজারার যোগদান বাংলাদেশকে ২০০ মিলিয়ন ডলার ঋণ দিচ্ছে এডিবি বাংলাদেশ-আজারবাইজান ভিসা অব্যাহতি চুক্তি সই সুদহার অপরিবর্তিত রাখল বাংলাদেশ ব্যাংক লাখাইয়ে মুড়িকাটা পেয়াজ চাষ সম্প্রসারণ কার্যক্রম এর উদ্বোধন। চন্দনাইশে নজরুল বর্ষ-২০২৬ প্রতিযোগিতার ফল প্রকাশ ঝিনাইগাতীতে কারিতাসের আয়োজনে বন্য হাতি সংরক্ষণ ও আয় বৃদ্ধিতে মৌমাছি চাষ বিষয়ক শিক্ষা সফর পাংশায় প্রবাসীর স্ত্রী হত্যা মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

শান্তিগঞ্জে আগুনে পুড়ে ভস্মীভূত ৪ বসতঘর, ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি


সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪টি বসতঘর পুড়ে ছাই হওয়ার খবর পাওয়া গেছে। 


শুক্রবার(১০ জানুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দরগাপাশা ইউনিয়নের পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে৷ এতে প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্তদের৷ 



স্থানীয় সুত্রে জানা যায়, শুক্রবার বিকেলের দিকে পাইকাপন গ্রামের জামখলা দক্ষিণ পাড়ায় এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে৷ ভয়াবহ এই আগুনে পাইকাপন গ্রামের গোলম উদ্দিন, রুকম মিয়া, বাবুল মিয়া ও আলী হোসেনের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়৷ পরে স্থানীয় ও ফায়ার সার্ভিসের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে বসতঘরে থাকা সবকিছু পুড়ে ছাই হয়ে যায়৷ এতে আনুমানিক ১২-১৩ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়। ফ্রিজ বিস্ফোরণে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সুত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে। 



ক্ষতিগ্রস্তরা বলেন, বসতঘর পুড়ে ৪টি পরিবারের প্রায় ১২ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। আসবাবপত্র ও নগদ অর্থ পুড়ে সব শেষ কিছুই উদ্ধার করতে পারিনি। এখন আমরা নি:স্ব। 



এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. আকরাম আলী বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে৷ প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে ফ্রিজ বিস্ফোরণের পর বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে আগুনের সুত্রপাত হয়েছে৷

আরও খবর