‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

'প্রোক্লেমেশন অব জুলাই বিপ্লব'র বাস্তবায়নে মৌলভীবাজারে ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ

ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, নতুন রাজনৈতিক বন্দোবস্ত বিনির্মাণ ও প্রোক্লেমেশন অব জুলাই বিপ্লবের বাস্তবায়নে জন আকাঙ্খা অন্তর্ভুক্তির লক্ষ্যে ছাত্র সমাবেশ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার ও জাতীয় নাগরিক কমিটি মৌলভীবাজার জেলা।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধায় মৌলভীবাজার শহরের এম সাইফুর রহমান অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার প্রতিনিধি শাহ মিসবাহ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক ও নির্বাহী কমিটির সদস্য ইব্রাহিম নিরব।

বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সমন্বয়ক ফয়সল হোসাইন, সিলেট জেলার সাবেক প্রধান সমন্বয়ক গোলাম মর্তুজা সেলিম, জাতীয় নাগরিক কমিটি থেকে এহসানুল হক জাকারিয়া।

শুভেচ্ছা বক্তব্য দেন মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আবুল কাশেম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি জাকারিয়া ইমন, তানজিয়া শিশির ও মাদ্রাসা শিক্ষার্থীর পক্ষে মাজহারুল ইসলাম।

সমাবেশে উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার এর প্রতিনিধি সামায়েল রহমান, রুহুল আমিন, ইমাজ উদ্দিন, জাকারিয়া আহমদ, সুমি চৌধুরী, আবু হানিফা ও তোফায়েল আহমদ প্রমুখ। 

এছাড়াও জেলার বিভিন্ন উপজেলা থেকে শিক্ষার্থীরা অংশ নেন। একই দিন শহরেরর বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

এদিকে জুলাই ঘোষণাপত্র বাস্তবায়নের দাবিতে মৌলভীবাজার জেলার বিভিন্ন স্থানে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়। 

উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কৃষি বিষয়ক সম্পাদক গোলাম মর্তুজা, জাতীয় নাগরিক কমিটি থেকে এহসান জাকারিয়াসহ জাতীয় নাগরিক কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।


Tag
আরও খবর