কর-জিডিপি অনুপাত ১৫ শতাংশে উন্নীত করতে এনবিআরের নতুন পরিকল্পনা বিশ্ববাজারে কমলো তেলের দাম জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী ইয়েমেনে সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ, ৮০ হুথি যোদ্ধা নিহত চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট

শাজাহানপুরে স্বাক্ষর জাল করে মসজিদের ১১লাখ টাকা আত্মসাৎ

শাজাহানপুরে স্বাক্ষর জাল করে মসজিদের ১১লাখ টাকা আত্মসাৎ

মোঃ আল আমিন, শাজাহানপুর (বগুড়া), প্রতিনিধিঃ বগুড়ার শাজাহানপুরে সাজাপুর পশ্চিম পাড়া মসজিদের নামে ব্যাংক একাউন্টে গচ্ছিত রাখা ১১ লাখ ৮৬ হাজার টাকা সভাপতির স্বাক্ষর জাল করে আত্মসাতের অভিযোগ উঠেছে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিকের বিরুদ্ধে। আত্মসাৎকারি মনিরুজ্জামান মানিক উপজেলা সাজাপুর পশ্চিম পাড়া গ্রামের  মোস্তাফিজার রহমানের ছেলে। 


শুক্রবার (১০ জানুয়ারি) বাদ জুম্মা বিষয়টি জানাজানি হলে মুসুল্লিদের তোপের মুখে পড়েন সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক ও তার বাবা।


 এ সময় তিনি স্বীকার করেন ব্যাংক থেকে উত্তোলন করা টাকা মধ্যে ১০ লাখ ৩৪ হাজার টাকা তার কাছে জমা আছেন। আগামী মাসে তিনি সব গুলো টাকা ফেরত দেওয়ার প্রতিশ্রুতি দেন।


স্থানীয় এলাকাবাসী জানান বিগত আওয়ামী লীগ সরকারের আমলে  ক্ষমতার দাপুটে মানিক বেলপুকুর উচ্চ বিদ্যালয়ের লাইব্রেরিয়ান হিসেবে চাকুরী নেন পরবর্তীতে সে সাজাপুর মসজিদে সাধারণ সম্পাদকের পদটিও নিজের করে নেন।


এ বিষয়ে মসজিদে সভাপতি ও খতিব মাওলানা আহম্মদ আলী জানান, মসজিদে বার্ষিক আয় ব্যয়ের হিসাবে জন্য ব্যাংক স্টেটমেন্ট উত্তোলন করলে টাকা আত্মসাৎ বিষয়টি জানা যায়।

তিনি জানান প্রায় ৪৭ বছর ধরে আমি মসজিদে ইমাম ও সভাপতির দ্বায়িত্ব পালন করে আসছি। মসজিদের টাকা গচ্ছিত রাখতে সভাপতি ও সাধারণ সম্পাদক যৌথ নামে ব্যাংক হিসাব খোলা হয়েছিল। মসজিদে বিভিন্ন খরচের জন্য ৩টি চেকে মাত্র  ৬৫হাজার টাকা উত্তোলনের জন্য সাধারণ সম্পাদক মানিকের কাছে চেকের পাতা স্বাক্ষর করে দিয়েছিলাম। কিন্তু সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মানিক গত বছরে  বিভিন্ন সময় আমার স্বাক্ষর জাল করে ১৪ চেকে ১১লাখ ৮৬ হাজার টাকা উত্তোলন করছে।


গতকাল বিষয়টি জানার পর আজ জুম্মার নামাজ শেষে সাধারণ সম্পাদক মানিক সবার সামনে টাকা উত্তোলন বিষয়টি স্বীকার করেন।

Tag
আরও খবর