আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

সংস্কার তো আমরাই শুরু করেছি, বললেন মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার - প্রতিনিধি

প্রকাশের সময়: 09-01-2025 01:28:38 pm

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, দেশে সংস্কারের সংস্কৃতি আমরাই প্রথম চালু করেছি । তিনি বলেন, সংস্কার সংস্কার বলা হচ্ছে, সংস্কার তো আমরা আগে শুরু করেছি। জিয়াউর রহমান প্রথম সংস্কার করেছেন, এক দলীয় শাসন ব্যবস্থা থেকে বহুদলীয় গণতন্ত্র প্রবর্তন করেছেন। এই যে সংবাদপত্রের স্বাধীনতা একদম বন্ধ ছিল, মাত্র চারটা পত্রিকা চালু ছিল। সবগুলো সংবাদপত্র চালু করে দিয়েছিলেন জিয়াউর রহমান।


বৃহস্পতিবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কার্যালয়ে ‘রাজবন্দির জবানবন্দি’ বইয়ের মোড়ক উম্মোচন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।


বিএনপি মহাসচিব বলেন, আমাদের যে ত্যাগ, আমাদের জনগণের, আমাদের ছাত্রদের, আমাদের যুবকদের, আমাদের স্বেচ্ছাসেবকদের আমাদের মহিলাদের- এটা কোনোদিনই বৃথা যাবে না।


তিনি আরও বলেন, আমরা ফ্যাসিবাদকে সরাতে পেরেছি, দাঁড়াতে পেরেছি। এখানে যেন আমরা কোনোভাবেই হীনমন্যতায় না ভুগী। দুর্ভাগ্য আমাদের, হাসিনা পালিয়ে যাওয়ার পর থেকে আমাদের কেন যেন নিজেদেরকে সেই পুরো বিশ্বাস ফিরিয়ে আনতে পারছি না। ঐক্যের জায়গাটাতে থাকতে পারছি না। কী দুর্ভাগ্য এখন যেটা শুরু হয়েছে সেটা সুস্থ ব্যাপার না, এটা অসুস্থ প্রতিযোগিতা ক্ষমতায় টিকে থাকার জন্য। ক্ষমতায় তো টিকে থাকবেন তখনই যখন এটাকে সেটেল করতে পারবেন।


তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অল্প কিছুদিনের মধ্যে পুরোপুরি মুক্ত হবেন এবং আমাদের মাঝে এসে উপস্থিত হবেন।


বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার জন্য কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স পাঠানোয় কৃতজ্ঞতা প্রকাশ করে মির্জা ফখরুল বলেন, কাতারের আমিরের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি তারা একেবারেই কোনোরকম পারিশ্রমিক ছাড়া অ্যাম্বুলেন্সে দিয়েছেন। ধন্যবাদ জানাই ব্রিটিশ সরকারকে তারা সেখানে যাওয়ার ব্যাপারটা নিশ্চিত করেছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবসহ যারা ওখানে রয়েছেন তারা ইতোমধ্যে চিকিৎসা ব্যবস্থা শুরু করেছেন। গতকাল ম্যাডাম মুক্ত অবস্থায় তার চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে পৌঁছেছেন, এর থেকে আর এর থেকে বড় প্রাপ্তি আর কী আছে।


এ সময় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, প্রবীণ সাংবাদিক শফিক রেহমান, কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু প্রমুখ।

আরও খবর