নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৬ সাতক্ষীরার কলারোয়ায় সন্ত্রাস দমন আইনে ৫৪ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের ইউপি নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত : প্রথম ধাপ ১২ নভেম্বর, ভোট হবে ৭ ধাপে চণ্ডীদাস-রজকিনীর প্রেমগাথা, হারিয়ে যাচ্ছে সেই ঘাট লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান। কচুয়ায় গাঁজা ও ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার 'বেগম পাড়া' নাটক নিয়ে বড় পর্দায় আসার অপেক্ষায় শাহীন আহমেদ রাজ সেবা করার প্রত্যয়ে মেম্বার পদপ্রার্থী হচ্ছেন মিজান শিক্ষকতা জীবনের ইতি, ভালোবাসায় সিক্ত ঝর্ণা ইয়াসমিনের বিদায় অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত

সোনাইমুড়ীতে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত


আবু বকর ছিদ্দিক সোনাইমুড়ী নোয়াখালী থেকেঃ

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার সোনাপুর ইউনিয়নের পশ্চিম দৌলতপুর বারুল দক্ষিণ পাড়া নূরানী   মাদ্রাসা'র উদ্যোগে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বারুল দক্ষিণ পাড়া নূরানী মাদ্রাসা মাঠ প্রাঙ্গনে ২৯ নভেম্বর ( মঙ্গলবার) বাদ মাগরিব থেকে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত এই ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়।

বিশিষ্ট সমাজ সেসব আবুল কাসেম পাটোওয়ারীর সভাপতিত্বে, মাহফিলে   প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -সোনাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর হোসেন চৌধুরী।

বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান মেহমান হিসেবে পবিত্র মহাগ্রন্থ আল-কোরআন ও হাদিস থেকে তাফসির পেশ করেন, লক্ষীপুর বটতলী মাদ্রাসার মুহাদ্দিস বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি ইউনুস আহাম্মদ সাহেব, ঢাকা মুন্সিগঞ্জের ইছহাক কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা   আবদুর রাজ্জাক লক্ষীপুরী সাহেব, নোয়াখালীর দত্তের হাট জামিয়া মাদানিয়া নায়েবে মুহতামিম মুফতি সাইফ উদ্দিন সাহেব, বারুল বাইতুল মা.মুর জামে মসজিদের খতিব মাওলানা নিজাম উদ্দিন সাহেব।

প্রধান বক্তা হিসেবে ওয়াজ করেন, লক্ষীপুর বটতলী মাদ্রাসার মুহতামিম  মাওলানা মুফতি ইউনুস আহাম্মদ সাহেব।

বিশেষ বক্তা হিসেবে ওয়াজ করেন,

ঢাকা মুন্সীগন্জের ইছহাক কারিমিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আবদুর রাজ্জাক লক্ষীপুরী সাহেব প্রমুখ। পরে দোয়া মোনাজাতের মধ্য দিয়ে মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হয়।

Tag
আরও খবর