যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ সামাজিক সম্প্রীতি জোরদার হোক দুর্গাপূজায় দেবহাটায় শামীম হত্যা মামলায় ফজলুল হক আমিনী গ্রেপ্তার লোহাগাড়ায় ভাড়া বাসা থেকে কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতকানিয়ায় চুরির অপবাদে যুবককে পিটিয়ে হত্যা রায়পুরে মন্দিরে কাজ করতে গিয়ে ইলেকট্রিশিয়ানের মৃত্যু আদমদীঘিতে কারা নির্যাতিত বিএনপির নেতাকর্মীদের গণসংবধনা তালাক বন্ধ করেছে ফ্যামিলি কার্ড: চিফ হুইপ বিশেষ চাহিদাসম্পন্নদের ভাতা বাড়ানো হয়েছে: প্রধানমন্ত্রী সাব্বির আহমেদ রনিকে চেয়ারম্যান করে BJUS-এর ২২ সদস্যের বোর্ড কমিটি গঠন মিরসরাইয়ে হাইতকান্দি ইউপিতে জামায়াতের চেয়ারম্যান ও সদস্য প্রার্থী ঘোষণা চিলাহাটির পূজামণ্ডপে অনুদান বিতরণ ডোমারে পূজামণ্ডপ পরিদর্শনে আনসার কম্যান্ড্যান্ট নাঙ্গলকোটের ৬নং মক্রমপুরে চেয়ারম্যান পদপ্রার্থী সাইফুল মালেক শিপন নন্দীগ্রামে ৪৫০ পিস ইয়াবাসহ কারবারি হোসেন আলী আবারও গ্রেফতার মিরসরাইয়ে ১৩তম বিজলী শিক্ষোন্নয়ন বৃত্তি পেল ৭৭ শিক্ষার্থী

প্রতারণার দায়ে ৩ ভুয়া সাংবাদিক আটক

ছবি : প্রতারণার দায়ে আটককৃত সাংবাদিক পরিচয়দানকারী ৩ জন


সাংবাদিক ও ওষুধ প্রশাসনের কর্মকর্তা পরিচয়ে প্রতারণা করায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে তিন জনকে আটক করে পুলিশে সোপর্দ্দ করেছে স্থানীয় জনতা। এসময় তাদের অপর আরও দুই সহযোগী কৌশলে পালিয়ে যায়। 


মঙ্গলবার (২৯ নভেম্বর) বিকেলে তাদের মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। 


এর আগে সোমবার (২৯ নভেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের শিমুলতলা বাজারে এ ঘটনা ঘটে। 


আটকৃতরা হলেন, জেলার উলিপুর উপজেলার যমুনা ডালিয়া পশ্চিমপাড়া গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে এবং শীর্ষ নিউজ-২৪ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি পরিচয় দানকারী সিরাজুল ইসলাম (২৯), একই উপজেলার মালতিবাড়ী মোল্লাপাড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে ওষুধ প্রশাসনের কর্মকর্তা পরিচয় দানকারী মিঠু মিয়া (৩০) ও নাগেশ্বরী উপজেলার ভিতরবন্দ এলাকার মনির উদ্দিনের ছেলে এবং সিএনএন ওয়াল্ড-২৪ এর রংপুর বিভাগীয় প্রতিনিধি পরিচয় দানকারী আব্দুল আজিজ মিয়া (৩৫)।


পুলিশ ও স্থানীয়রা জানান,সোমবার রাতে পাঁচ সদস্যের একটি দল শিমুলতলা বাজারের মজিবর রহমানের ওষুধের দোকান ও আনিছুর রহমানের আয়শা ফার্মেসীতে গিয়ে নিজেদেরকে ওষুধ প্রশাসনের কর্মকর্তা ও সাংবাদিক পরিচয় দেন। এ সময় তারা দোকানের ড্রাগ লাইসেন্স ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ আছে কিনা দেখতে চান। দোকানদার লাইসেন্স দেখাতে ব্যর্থ হলে তারা দুই দোকানের মালিকের কাছে বিশ হাজার টাকা দাবী করেন। দাবীকৃত টাকা না দিলে মামলার হুমকি দেন তারা। এরপর পাশের চায়ের দোকানে গিয়ে অপরিচ্ছন্ন পরিবেশের অজুহাতে পাঁচ হাজার টাকা আদায় করেন। 


পরে তাদের অসংলগ্ন কথা-বার্তায় দোকানদারদের সন্দেহ হলে উপস্থিত লোকজন তাদের আটক করে পুলিশে খবর দেন।


এসময় কৌশলে কুড়িগ্রাম সদর উপজেলার সবুজপাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে আব্দুস ছালাম (৩৬) ও উলিপুর ধরনীবাড়ী এলাকার আবুল কাশেমের ছেলে মোস্তাফিজুর রহমান বাবু (২৮) পালিয়ে যান। পরে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে জনতার হাতে আটক তিনজনকে আটক করে থানায় নিয়ে আসে।


স্থানীয়রা আরও জানান, কিছুদিন ধরে এই চক্রটি কখনও সাংবাদিক, কখনও ডিবি, কখনও পুলিশ ও ওষুধ প্রশাসনের কর্মকর্তা পরিচয় দিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় করে আসছিল।


ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুর রহমান সত্যতা নিশ্চিত করে জানান, পাঁচ জনের বিরুদ্ধে থানায় প্রতারণার মামলা দায়ের করে বিকালে আটক তিনজনকে জেল হাজতে পাঠানো হয়েছে।


আরও খবর