অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

ইসলামপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি


জামালপুরের ইসলামপুর উপজেলায় অগ্নিকাণ্ডে অন্তত কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।


গতকাল শনিবার (৪ জানুয়ারি) দিবাগত গভীর রাতে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর ডাকপাড়া গ্রামে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।



স্থানীয় সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগে। এলাকাবাসীর আপ্রাণ চেষ্টাতেও তাৎক্ষণিক আগুন নেভানো সম্ভব হয়নি। মুহূর্তেই টিনসেট ৮টি ঘর চারটি ঘর পুড়ে ভস্মীভূত হয়। এছাড়া 

নগদ টাকা এবং টিভি, খাট-তোষক, বিভিন্ন আসবাবপত্র, বিভিন্ন কৃষি পণ্য পুড়ে ছাই হয়। অন্তত কোটি টাকার মালামাল পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। 

 

ভুক্তভোগী নাপিতেরচর ডাকপাড়া গ্রামের মো. দুদু হাজি বলেন, গভীর রাতে আগুনে লেগে তিনটি বসতবাড়ির আটটি টিনসেট ঘরসহ কোটি টাকার ক্ষতি হয়েছে। রাস্তায় ব্রিজ ভেঙে যাওয়ার কারণে ফায়ার সার্ভিসের আগুন নেভানো গাড়ি রাস্তা থেকে ফেরত নিয়ে গেছেন।



ইসলামপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাজাহারুল ইসলাম বলেন, ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। স্থানীয়দের কাছে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট নিয়ে ঘটনাস্থলে আমরা রওনা হই। কিন্তু রাস্তায় ব্রিজ ভেঙে যাওয়ায় আমরা ঘটনাস্থলে আমাদের গাড়ি নিয়ে পৌঁছতে পারিনি। ঘটনাস্থলের খুব কাছ থেকেও গাড়ি না ঢুকায় ফেরত এসেছি।'


ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুর রহমান বলেন, 'অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা করা হবে।'


Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৫ ঘন্টা ০ মিনিট আগে