‎মোংলায় ১২০ পিস ইয়াবাসহ আন্তঃজেলা মাদক কারবারি চক্রের তিন সদস্য গ্রেফতার যশোরে পারিবারিক কলহে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যার চেষ্টা, আশঙ্কামুক্ত নাসিরনগরে নবাগত ইউএনও এরফান উদ্দিনের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি: রাজবাড়ীতে মোবাইল ব্যাংকিং প্রতারণা ডিবি পরিচয়ে ব্যবসায়ীর কাছ থেকে ৫০ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার ২ গোয়ালন্দে ৪০ বছরের শিক্ষকতা শেষে আব্বাস আলী মোল্লার অবসরজনিত বিদায় সংবর্ধনা গোয়ালন্দে ২টি ওয়ান শুটার গান, কার্তুজ ও ১০টি ককটেল উদ্ধার, গ্রেপ্তার ১ জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানে ইসলামপুর থানার ওসি মিজানুর রহমান আজ লাখাইয়ে কৃষ্ণপুর গণহত্যা দিবস। আক্কেলপুরে রেললাইনের ওপর থেকে অজ্ঞাত ব্যক্তির খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার নিরাপদ পানি ও কৃষির উপযোগী পানির দাবিতে শ্যামনগরে যুবদের মানববন্ধন লালপুরে ত্রিমুখী সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত, আহত ২ ভালো অর্জনকে স্বীকৃতি দেবে সরকার: প্রধানমন্ত্রী মহেশখালীর ফয়সালকে নির্মম ভাবে হত্যা করে খুনিদের পৈশাচিক হাসি আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান এক বিদ্যালয়ের ৫০ শিক্ষার্থী অসুস্থ, কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন বেগমগঞ্জের নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান, জরিমানাসহ কাচাঁমাল উদ্ধার বেগমগঞ্জে গাড়ির ধাক্কায় প্রাণ গেল স্কুলশিক্ষকের যুক্তরাষ্ট্রে ১০০ শতাংশ রফতানি শুল্কের মুখে ভারত স্কুলের স্টেজে সাবেক ছাত্রলীগ নেতা, ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’—নাঙ্গলকোটে তোলপাড় হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ

'আখেরি মুনাজাতে আমিন আমিন ধ্বনিতে সমাপ্ত হলো শ্রীমঙ্গলে বরুণা মাদরাসার আন্তর্জাতিক ছালানা ইজলাস

কুতবে দাওরান, মুজাদ্দিদে যামান আল্লামা লুৎফুর রহমান শায়খে বর্ণভী (রহ.) প্রতিষ্ঠিত ও ফেদায়ে ইসলাম শাইখুল হাদিস আল্লামা শায়খ খলীলুর রহমান হামিদীর (রহ.) স্মৃতিবিজড়িত মৌলভীবাজারের শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী জামেয়া লুৎফিয়া আনোয়ারুল উলুম হামিদনগর বরুণা মাদরাসার আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন শুক্রবার শেষ রাতে বিশেষ জিকির ও আখেরি মোনাজাতের মাধ্যমে শেষ হয়েছে।

বরুণা মাদরাসার ছদরে মুহতামিম মাওলানা শায়খ সাইদুর রহমান হামিদির সভাপতিত্বে অনুষ্ঠিত সিলেট বিভাগের সর্ববৃহৎ এই মহাসম্মেলনে দেশের বিভিন্ন জেলার মুসল্লিরা শুক্রবার সকাল থেকেই মাদরাসা ময়দানে এসে জমায়েত হতে থাকেন।

এ সম্মেলনকে কেন্দ্র করে প্রতিবছরের ন্যায় এবারও শ্রীমঙ্গলের বরুণা ও আশপাশা এলাকায় আলাদা এক উৎসবের আমেজ বিরাজ করে বৃহস্পতিবার বিকেল থেকেই। 

বিশেষ করে বরুণার ছালানা ইজলাসের মাঠে সিলেট বিভাগের সবচেয়ে বড় জুমআর জামাতে শরীক হতে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আলেম-ওলামা, ইমাম-খতিব, বুজুর্গ, বুদ্ধিজীবী, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সাংবাদিক, সরকারি কর্মকর্তা, সাধারণ মানুষসহ হজরত শায়খে বর্ণভীর (রহ.) মুরিদানের ঢল নামে বরুণা মাদরাসা ময়দানে।

গতকাল সিলেট বিভাগে সবচেয়ে বড় জুমআ বরুণা মাঠে অনুষ্ঠিত হয়। জুমআর নামাজে ইমামতি করেন বরুণা মাদরাসার প্রিন্সিপাল মাওলানা শায়খ বদরুল আলম হামিদী। বাদ জুমা থেকে ধর্মপ্রাণ মুসল্লিদের জিকির আসকারসহ বিভিন্ন ইবাদত বন্দেগিতে বরুণা মাদরাসা ময়দান এক পবিত্র পুণ্যভূমিতে পরিণত হয়।

শুক্রবার শেষরাতে লাখো মানুষের জিকিরে বিমোহিত হয় আল্লাহু আল্লাহু ধ্বনি। শেষরাতে দেশ-জাতির শান্তি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন বরুণার পীর, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী।

ছালানা ইজলাসে মুসল্লিরা রবের প্রার্থনায় দুই হাত তুলে কান্নায় আবেগ তাড়িত হয়ে পড়েন। এসময় আমিন আমিন ধ্বনিতে ইজলাস ময়দানে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।

অনুষ্ঠিত মহাসম্মেলনে বয়ান পেশ করেন ভারত থেকে আগত আওলাদে রাসূল (সা.) আল্লামা সায়্যিদ আসজাদ মাদানী, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী, শায়খুল হাদিস হাফেজ আল্লামা ওলিউর রহমান বর্ণভী, মাওলানা আবদাল হোসেন খান, বরুণা মাদরাসার ছদরে নায়েবে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী, মুফতী জসীম উদ্দীন, হাটহাজারী, মাওলানা নূরুল ইসলাম ওলীপুরী, হাফিজ শায়েখ মুহসিন আহমদ সাহেবজাদায়ে শায়খে কৌড়িয়া, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমী, মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মাওলানা শুয়াইব আহমদ আশ্রাফি, মাওলানা উবায়দুর রহমান হুজাইফি, আঞ্জুমানে হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব অধ্যাপক মাওলানা আব্দুস সবুর, খেলাফত মজলিসের যুগ্ন মহাসচিব মাওলানা মুহাম্মদ মুনতাসির আলী, শেখবাড়ি জামিয়ার ভাইস প্রিন্সিপাল হাফিজ মাওলানা শেখ আহমদ আফজল বর্ণভী, হাফিজ মাওলানা সাদ আমীন বর্ণভী, রাজনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বিলাল, মাওলানা মুজিবুর রহমান মুজাহিদ প্রমুখ।

১৯৪১ সালে বরুণা মাদরাসাটি প্রতিষ্ঠা করেন আল্লামা শায়খ লুৎফুর রহমান বর্ণভী। বরুণা মাদরাসায় দারুল উলুম দেওবন্দের সিলেবাস অনুসরণের পাশাপাশি কম্পিউটার প্রক্ষিণ, কারিগরি শিক্ষা ও ইলেকট্রিকসহ বিভিন্ন টেকনিক্যাল বিষয়ে শিক্ষা প্রদান করা হয়। দ্বীনি এই প্রতিষ্ঠানটি সামাজিক উন্নয়ন ও মানবতার কল্যাণে নিবেদিত। এই মাদরাসার উদ্যোগে সমাজের গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণের পাশাপাশি টিউবওয়েল, সেলাই মেশিন ও প্রতিবন্ধীদের জন্য হুইল চেয়ার বিতরণ করা হয়। বরুণা মাদরাসার সৌন্দর্য বাড়িয়েছে মসজিদে আবু বকর। এখানে একসঙ্গে ৭ হাজার মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এত বড় মসজিদ সিলেট বিভাগে আর নেই।

Tag
আরও খবর