জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহের কালীগঞ্জে ১৭০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক।

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার লাউতলা নামক এলাকা থেকে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিলসহ মিন্টু হোসেন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ১শত ৭০ পিস ফেন্সিডিলসহ একটি মোটরসাইকেল ও নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। শুক্রবার(৩ জানুয়ারী) দুপুরে দিকে তাকে আটক করা হয়। আটক মিন্টু হোসেন চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার ঘোষনগর এলাকার শুকুর আলি মন্ডলের ছেলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম হাওলাদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কালীগঞ্জ টু কোটচাঁদপুর রোডের লাউতলা এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় মিন্টু হোসেন নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল ও পেসারকুকারের বক্স তল্লাশি করে ১৭০ পিস নিষিদ্ধ মাদকদ্রব্য ফেন্সিডিল ও ৩৩ শত ৫০ টাকা নগদ অর্থ উদ্ধার করা হয়। মাদক অভিযানে সহায়তা করেন কালীগঞ্জ থানার এসআই শামীম আক্তার, এ এস আই সোহাগসহ পুলিশ সদস্যরা। মাদক কারবারীর বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।
Tag
আরও খবর