চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের আর্থিক সাক্ষরতা বিষয়ক সক্ষমতা বৃদ্ধি উপর" প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্প্রীতির বার্তা, সহায়তার হাত—সারিয়াকান্দিতে কাজী রফিকুল ইসলাম শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের

বিষাক্ত ক্যামিক্যাল দিয়ে ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ

লালমনিরহাটে হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে দীর্ঘদিনের দন্দে বিষাক্ত ক্যামিক্যাল ব্যাবহার করে প্রায় ১৫ বিঘা জমির ভুট্টা ক্ষেত নষ্ট করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ হানিফ আলী রাজা মেম্বারের বিরুদ্ধে।  এতে ১২ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবার গুলো। অভিযোগ সুত্রে জানা গেছে   গত ৩০ ডিসেম্বর রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর গ্রামের ৭ নং ওয়ার্ডের আব্দুল হাকিম সহ কয়েকজন ওয়ারিশ বর্গের প্রায় ১৫ বিঘা জমির  ভুট্টা ক্ষেতে বিষাক্ত ক্যামিক্যাল স্প্রে করে নষ্ট করা হয়।  এবিষয়ে ১২ জন কে আসামী করে হাতীবান্ধা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী আব্দুল হাকিম। বিষয়টি নিয়ে  সড়জমিনে তদন্ত করেছেন লালমনিরহাট পুলিশ সুপার তরিকুল ইসলাম ও স্থানীয়  পুলিশ প্রশাসন  এসময় ভুক্তভোগী পরিবার গুলোর মধ্যে  আব্দুল হাকিম সহ কয়েকজন ব্যাক্তি বলেন হানিফ আলী রাজা মেম্বার, খাজা, কাসেম সহ কয়েকজন যোগসাজশে ভুট্টা ক্ষেতে বিষাক্ত ক্যামিক্যাল দিয়ে নষ্ট করেছে। তবে অভিযুক্ত ব্যাক্তি হানিফ আলী রাজা মেম্বার বলেন ভুট্টা ক্ষেত নষ্ট করার ব্যাপারে আমি কিছু জানিনা। আমাকে ফাঁসানোর ষড়যন্ত্র করা হচ্ছে। অভিযোগের বিষয়ে হাতীবান্ধা থানা অফিসার ইনচার্জ মাহমুদুন নবী বলেন অভিযোগ পেয়েছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে
Tag
আরও খবর