অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

শ্রীমঙ্গল উপজেলা ও পৌর বিএনপির নতুন আহবায়ক কমিটি ঘোষণা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলা ও পৌর বিএনপি'র আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকীকে আহবায়ক এবং উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ তাজ উদ্দিন তাজুকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে তিন সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল উপজেলা বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) রাত সাড়ে ৮টায় মৌলভীবাজার পৌরসভার হল মিলনায়তনে মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সভায় এ কমিটি ঘোষণা করা হয়।

অনুষ্ঠানে মৌলভীবাজার জেলার সাত উপজেলা ও পাঁচ পৌরসভার আংশিক আহবায়ক কমিটির নাম ঘোষণা করেছেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।

জেলা বিএনপির আহবায়ক কমিটির সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য (সিলেট বিভাগীয় বিএনপির সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি কে গউছ, সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক কলিম উদ্দিন মিলন, সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক মিফতা সিদ্দিকী।

আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমান, আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরীসহ বিএনপির জেলা আহবায়ক কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া শ্রীমঙ্গল উপজেলা আহবায়ক কমিটিতে উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাফিজুর রহমান তুহিন চৌধুরীকে যুগ্ম আহবায়ক মনোনিত করা হয়েছে।

একই সাথে তিন সদস্য বিশিষ্ট শ্রীমঙ্গল পৌর বিএনপির আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে শ্রীমঙ্গল পৌর বিএনপির সাবেক সদস্যসচিব শামীম আহমদকে পৌর বিএনপির আহবায়ক, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক কাউন্সিলর মিল্লাদ হোসেন মিরাশদারকে সিনিয়র যুগ্ন আহবায়ক এবং রাশিদুল হাসানকে যুগ্ন আহবায়ক ঘোষণা করা হয়েছে।

কয়েকদিনের মধ্যেই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন।

Tag
আরও খবর




6ae7565a0a985-011126091018.webp
যে পায় সে পায় - আহসান হাবিব

৮ ঘন্টা ২৩ মিনিট আগে