হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন


আজ ১ জানুয়ারি ২০২৫ জাতীয় পার্টির ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ডাংগিবাজারে জাতীয় পার্টির স্থায়ী কার্যালয়ে  বর্ণাঢ্য আয়োজনে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও ঠাকুরগাঁও জেলা জাতীয় পার্টির সাবেক সফল সভাপতি, সাবেক সংসদ সদস্য নূরুন নাহার বেগম এর  সার্বিক তত্ত্বাবধানে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে । সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ ১৯৮৬ সালের ১ জানুয়ারি জাতীয় পার্টি গঠন করেন। জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লীবন্ধু হুইসেন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পরবর্তীতে তারই স্নেহ-ধন্য  ছোট ভাই জি এম কাদের বর্তমানে জাতীয় পার্টি চেয়ারম্যান এর দায়িত্ব পালন করছেন । জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী কেক কাটার মধ্য দিয়ে সূচনা হয় । 

পরে জাতীয় পার্টি বালিয়াডাঙ্গী  উপজেলার সহ-সভাপতি  আলহাজ্ব মোঃ আব্দুল বারেক এর সভাপতিত্বে ও জাতীয় ছাত্র সমাজ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সাবেক সভাপতি মোঃ আকতার আলী (মিলন) এর  সঞ্চালনায়  প্রধান আলোচক হিসেবে বক্তব্য পেশ করেন বালিয়াডাঙ্গী  উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান,জাতীয়  যুব সংহতি বালিয়াডাঙ্গী উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ আলম হোসেন (ডন), বালিয়াডাঙ্গী উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন সহ উপজেলার জাতীয় পার্টির ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ । পরে মোনাজাতের মধ্য দিয়ে জাতীয় পার্টির উত্তর- উত্তরণ,  দেশ ও জাতির কল্যাণ সমৃদ্ধি কামনা করে প্রতিষ্ঠা বার্ষিকী কর্মসূচির পরিসমাপ্তি ঘটে।

Tag
আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৬ ঘন্টা ৩২ মিনিট আগে