হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ, সঠিক তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন



মোঃ মনোয়ার হোসেন 

জয়পুরহাট জেলা প্রতিনিধি


জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ তনুর বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দূর্নীতির অভিযোগ উঠেছে। এঘটনায় দীর্ঘদিন থেকে জেলা প্রশাসক, জেলা-উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দাতা সদস্য মোজাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মোঃ জাহান আলী ও স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানীসহ এলাকার একাধিক ব্যাক্তি বিভিন্ন দপ্তরে অভিযোগ করেছেন।


বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ ও সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে যানাযায়, সরকারি বরাদ্দ তছরুপ- কাজ না করেই টাকা উত্তোলন, বিদ্যালয়ের জমিদাতা সদস্য ও এলাকার মানুষজনকে রাজাকারের বাচ্চা বলা,

প্রতিবন্ধী শিক্ষার্থীকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া, বিদ্যালয় ফল বাগান ও পুকুর লিজের টাকা আত্মসাত করা, বিভিন্ন শ্রেনীতে ভর্তি ফি বাবদ ১০০/-, ২০০/- ও ৫০০/- টাকা আদায় করা,

অভিভাবক ও এলাকার লোকদের সাথে খারাপ ব্যবহার করা, বিদ্যালয়ে পড়ালেখার পরিবেশ নষ্ট করা, প্রধান শিক্ষকের ছেলের বিদ্যালয়ে মাদক সেবন ও মাস্তানিসহ বেশকিছু অনিয়মের অভিযোগ করা হয়েছে আটাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা তনুর বিরুদ্ধে। ভুক্তভোগীদের অভিযোগ, দফায় দফায় বিভিন্ন সময়ে এই প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়মের অভিযোগ করলেও তদন্তে তা সব গায়েব হয়ে যায়।


সেজন্য এঘটনার পুনরায় তদন্তের মাধ্যমে প্রধান শিক্ষকের অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় এলাকাবাসী। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে পাঁচবিবি মডেল প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।


সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক দাতা সদস্য মোজাহিদুল ইসলাম, অভিভাবক সদস্য মোঃ ছানোয়ার হোসেন, মোঃ জাহান আলী, স্থানীয় সাবেক ইউপি সদস্য গোলাম রাব্বানী, শিক্ষার্থীর অভিভাবক আবুল হোসেন, জসিম উদ্দিন, মোকলেছার ও আলতাব হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যাক্তিবর্গ।


বিভিন্ন দপ্তরে দেওয়া অভিযোগ ও সংবাদ সম্মেলনের বিষয়ে প্রধান শিক্ষক আয়েশা সিদ্দিকা তনুর কাছে জানতে চাইলে তিনি বলেন, দীর্ঘদিন থেকে এলাকার কিছু কুচক্রী মহলে বিভিন্ন দপ্তরে আমার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ দিয়ে আসছে। অভিযোগের ভিত্তিতে স্যারেরাও তদন্তে এসে উনারা কোনো সত্যতা পাইনি। এখন সেই কুচক্রী মহলে এখন আবার আমার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করে আমাকে সমাজে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করছে। আমার এসব অভিযোগ সত্য নয়।


পাঁচবিবি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম বলেন, ইতিপূর্বে তার বিরুদ্ধে যে অভিযোগ পেয়েছি তার প্রেক্ষিতে  তখন প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। আজকে নতুন করে যে সংবাদ সম্মেলন হয়েছে সে বিষয়ে আমি অবগত নাই।

Tag
আরও খবর