জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

শৈলকূপা উপজেলা হাসপাতালের স্বাস্থ্যসেবায় অ্যাটর্নী জেনারেলের অনুদান প্রদান

শৈলকুপায় অ্যাটর্নী জেনারেল মো. আসাদুজ্জামান সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। ঝিনাইদহের শৈলকূপায় ব্যক্তিগত সফরে আজ উপজেলার বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে দেশের প্রধান আইন কর্মকর্তা অ্যাড. আসাদুজ্জামান দিনভর মতবিনিময় করেন। মতবিনিময় কর্মসূচির অংশ হিসেবে মঙ্গলবার দুপুরের উপজেলা পরিষদের আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তারদের মতবিনিময়ে হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্যসেবা পরিস্থিতি সম্পর্কে অবহিত করেন। রোগী আধিক্য ও প্রয়োজনের তুলনায় অল্পসংখ্যক বেডে সংকুলান না হওয়া মেঝে ও বাইরে অংশে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। বর্তমান পরিস্থিতি মোতাবেক ও চাহিদা অনুযায়ী ১০০টি বেড প্রয়োজন বলে জানিয়েছেন, উপজেলা আবাসিক মেডিকেল অফিসার ডা: মো: আব্দুল্লাহ আল মামুন।  গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নী জেনারেল অ্যাড. আসাদুজ্জামান তাৎক্ষণিকভাবে তার ব্যক্তিগত তহবিল থেকে শৈলকূপা উপজেলা হাসপাতালে রোগীর সেবার পরিবেশ উন্নতিকল্পে ৩ লক্ষ টাকা প্রদান করেছেন। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, আমরা শৈলকূপার হাসপাতালে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বদ্ধপরিকর। মাননীয় অ্যাটর্নী জেনারেলের মহোদয়ের আন্তরিক অনুদানে সানন্দে বিশেষ কৃতজ্ঞতা ও ধন্যবাদজ্ঞাপনপূর্বক গ্রহণ করেছি। ব্যক্তি সফররত অ্যাড. আসাদুজ্জামান বলেছেন, সারাদেশের ন্যায় শৈলকূপার শিক্ষা, স্বাস্থ্য ও জনগণের নিরাপদ জীবনযাপন নিশ্চিত জন্মভূমির সাথে একাত্ম থাকতে চায়। কোনরূপ দুর্নীতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে রেহাই দেওয়া হবেনা বলেও জানিয়েছেন।
Tag
আরও খবর