অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার জাতীয় যুব দিবস উপলক্ষে শেরপুরে র‍্যালি, আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ নওগাঁর নিয়ামতপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে ঋণের চেক ও সনদপত্র বিতরণ মিরসরাইয়ে জাতীয় যুব দিবসে শ্রেষ্ঠ যুব সংগঠকের সম্মাননা পেলেন গোলাম মর্তুজা জাতীয় যুব দিবসে মিরসরাইয়ের ফয়সাল আলম পেলেন শ্রেষ্ঠ উদ্যোক্তার সম্মাননা ইসলামপুরে যমুনা নদীতে পিটিয়ে হত্যার ঘটনায় এক আসামিকে আটক করেছে পুলিশ পীরগাছায় জাতীয় যুব দিবস উদযাপন, যুব ঋণ বিতরণ র‌্যালি, আলোচনা সভা জয়পুরহাটে এসআরবির অভিযানে ইয়াবা ও টাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী মিলন গ্রেপ্তার

লালপুরে নকল পন্য তৈরির অভিযোগে শ্রাবনী আইসক্রীম কারখানা মালিকের জরিমানা

নাটোরের লালপুরে প্রাণ কোম্পানীর ‘রোবো ড্রিঙ্কস’ ট্রেডমার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্কস’ উৎপাদন করায় শ্রাবনী আইসক্রীম কারখানা মালিককে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৮ নভেম্বর ২০২২) সন্ধ্যায় লালপুর বাজার র‌্যাব ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভেজাল বিরোধী বিশেষ অভিযানে এ জরিমানা হয়।
র‌্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের
কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সোমবার সন্ধ্যায় কোম্পানী উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীরসহ লালপুর বাজারে ভেজাল বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়।  অভিযানে লালপুর বাজারে প্রাণ কোম্পানীর শিশুর কোমল পানীয়/আইসক্রীম ‘রোবো ড্রিঙ্কস’ এর ট্রেড মার্ক নকল করে নকল ‘রোবো ড্রিঙ্কস’ উৎপাদন করার অপরাধে শ্রাবনী আইসক্রীম ফ্যাক্টরীর সত্ত্বাধিকারী কোরবান আলীকে (৬৫) ভোক্তা অধিকার সংরক্ষন আইন-২০০৯ এর ৫০ ধারায় ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা করা হয়। 
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নাটোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মেহেদী হাসান তানভীর জানান, জব্দকৃত ভেজাল আলামতসমূহ ধ্বংস করা হয়েছে। জরিমানাকৃত টাকা সরকারী কোষাগারে জমা করা হয়েছে।

Tag
আরও খবর