বাংলাদেশে ৩৯০ কোটি টাকা বিনিয়োগ করবে কানাডা জনগণের সেবা ও ভালোবাসাকে সঙ্গী করে আবারও নির্বাচনে লড়তে চান ইমদাদুল হক ভূঁইয়া নাঙ্গলকোটে বাড়ি মেরামতে বাধা, রডের আঘাতে গুরুতর আহত মাসুম বেগমগঞ্জে মুখোশ পরে দোকানে ঢুকে ব্যবসায়ীকে গুলি জামালপুরে আইনশৃঙ্খলা রক্ষায় সিআইডি টিমের পূজামণ্ডপ পরিদর্শন শ্যামনগরে দুর্গা পূজা মন্ডপ পরিদর্শনে জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ড.মনিরুজ্জামান লাখাইয়ে পুজা মণ্ডপ পরিদর্শনে লাখাই প্রেসক্লাবের নেতৃবৃন্দ। সাংবাদিকদের উদ্দেশে এমপি সুলতান মাহমুদ বাবু বললেন, 'আমি যদি দুর্নীতি করি, সেটাও লিখবেন' তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় আলিম প্রথম বর্ষের নবীনবরণ অনুষ্ঠিত শান্তিগঞ্জে পিএফজি ও ওয়াইপিএজি'র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত ঢাকায় পেশাদার বারিস্তা গড়ে তুলছে DSCA, দেশের প্রথম ISO-সার্টিফায়েড কফি প্রশিক্ষণ প্রতিষ্ঠান উলিপুরে ছাত্র হিযবুল্লাহ্ কুড়িগ্রাম জেলা শাখার কাউন্সিল ও সম্মেলন অনুষ্ঠিত শার্শায় মোবাইলে ভিডিও ধারন করে প্রবাসী স্ত্রীর আত্মহত্যা সাতকানিয়ায় ‘মৌসুমী হিজড়া’র বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বৃক্ষরোপণ ও পরিবেশ সুরক্ষায় সেরার স্বীকৃতি পেলো শেরপুর জেলা প্রকৃতি ও জীবন ক্লাব যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ড পেলেন মৌসুমী জাতীয় পতাকার মান রক্ষা করা প্রতিটি সৈনিকের পবিত্র দায়িত্ব: প্রধানমন্ত্রী বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির ঐতিহ্য অটুট রাখতে হবে : রাষ্ট্রপতি মহাষ্টমী: দেবীবন্দনা ও আমাদের সার্থকতা -সচ্চিদানন্দ দে সদয় পীরগাছায় ভূমি কর্মকর্তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন !! তদন্ত প্রতিবেদনে অনিয়ম ও অর্থ দাবির অভিযোগ

নলছিটিতে বসতঘর আগুনে পুড়ে ছাই


ঝালকাঠির নলছিটি উপজেলার সুবিদপুর ইউনিয়নের পশ্চিম সুবিদপুর গ্রামে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতঘর পড়ে ছাই হয়ে গেছে।

৩১ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৬টার দিকে সুবিদপুর গ্রামের মোঃ আইয়ুব আলী হাওলাদার (৭০) এর বসতঘরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের ঘটনা ঘটে। 

বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হলেও ঘরে থাকা গ্যাস সিলিন্ডারটি বিস্ফোরিত হলে আগুনের পরিমান দ্বিগুণ হয়ে যায়। খবর পেয়ে  ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলের কাছাকাছি গেলেও গ্রামের রাস্তা সরু থাকায় তারা ঢুকতে না পেরে ফিরে এসেছে। স্থানীয়রা সবাই মিলে আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই সবকিছু পুরে ছাই হয়ে যায়। 

আগুনে ক্ষয়ক্ষতির পরিমান জানতে চাইলে সোহাগ হাওলাদার বলেন আমাদের ঘরে নগদ প্রায় ৩ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ন, ৫০-৬০ মন চাউল ছিলো যা পুড়ে গেছে।

আইয়ুব আলী হাওলাদার এর স্ত্রী জাহানারা বেগম (৬০) জানান আমার কাঠের ঘরের ভিতরে দুই ছেলের বউ নাতনিদের নিয়ে শান্তিতে বসত করতাম। আজকে সকালে আমার স্বপ্ন পুরে ছাই হয়ে গেছে। তিনি কান্না জড়িত কন্ঠে বলেন আমার সোনমনি নাতি-নাতনিদের নিয়ে কোথায় থাকবো। ছোটো মেয়ের বিয়ের জন্য জমানো টাকাও সব পুড়ে শেষ হয়ে গেছে।

নলছিটি থানার ইন্সপেক্টর তদন্ত আশ্রাব হোসেন জানান অগ্নিকাণ্ডের খবর পেয়েই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

Tag
আরও খবর