হাতিয়ায় সেই স্কুলে ফের আরো ৯ শিক্ষার্থী অসুস্থ রায়কালী ইউপি চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমানের মোটরসাইকেল শোডাউন শিশুকে দুধ খাওয়ানোর সময় চাচিকে কুপিয়ে হত্যা, ভাতিজা আটক জমি নিয়ে বিরোধে আগ্নেয়াস্ত্র নিয়ে হামলার অভিযোগ, গ্রেপ্তার ৩ লাখাইয়ে মসজিদ নির্মাণের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু। নোয়াখালীতে যুবদল নেতার নামে পোস্টারিং, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো সরকারের বিতরণকৃত বিনামূল্যের পাঠ্যবই আটকের ঘটনায় মধুপুরে গ্রেফতার-১, থানায় মামলা নোয়াখালী জেলা যুবলীগের সভাপতি ইমন ভট্র গ্রেপ্তার শ্যামনগরে কৃষিপ্রতিবেশবিদ্যা ও জলবায়ু ন্যায্যতা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সততার যোগ্যতায় অনন্য: বহুলীতে সর্বস্তরের মানুষের আস্থার প্রতীক জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু ‎ পীরগাছায় মুজাহিদ কমিটি (চরমোনাই) ছেড়ে জামায়াতে যোগ দিলেন মোখলেছুর রহমান ‎ ‎রামপালের দ্বিতীয় ইউনিট বন্ধে তীব্র লোডশেডিংয়ে, ভারতীয় প্রকৌশলীর বিলম্বে অসন্তোষ আক্কেলপুরে চেয়ারম্যান প্রার্থী মতিউর রহমান মতু মোটরসাইকেল শোডাউন বিনিয়োগের জন্য বাংলাদেশ এখন স্থিতিশীল রাষ্ট্র: মাহদী আমিন ভেজাল সার মজুত, ব্যবসায়ীকে ১ মাসের কারাদণ্ড নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব এশিয়ান গেমস উপলক্ষ্যে জাপান গমন করলেন সেনাবাহিনী প্রধান নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী অভিযান : তিনজন আটক পলাশপোলে পথচারীকে আটকে টাকা আদায়ের অভিযোগ আদমদীঘিতে বাঁশঝাড়ে জুয়ার আসর থেকে ৪ জন গ্রেফতার

আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ- বললেন জামায়াতের আমির


ঠাকুরগাঁও জেলা জামায়েতের আমির অধ্যাপক বেলাল উদ্দীন প্রধান এর সভাপতিত্বে  বাংলাদেশ জামায়াতে ইসলামী ঠাকুরগাঁও জেলা শাখার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য পেশ করেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাঃ শফিকুল ইসলাম । প্রধান অতিথির বক্তব্যে  ডাঃ শফিকুল ইসলাম বলেন -

ডামি সরকার হওয়ার কারণে আওয়ামী লীগ এক ফুঁৎকারেই উড়ে গেছে । আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। আওয়ামী লীগের শাসনামলে হওয়া খুন, গুম, লুটপাটের বিচার করে পাচার হওয়া অর্থ ফেরত আনতে হবে।

প্রতিবেশী দেশ হিসেবে ভারতকে সীমা লঙ্ঘন না করারও আহ্বান জানিয়ে জামায়াতের আমির বলেন, ভারত যেন বাংলাদেশের অশান্তির কারণ না হয়। ১৯৭২ সাল থেকে জুলাই অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সংগঠিত সকল অপরাধের তদন্ত সাপেক্ষে শ্বেতপত্র প্রকাশ করতে হবে। আওয়ামী লীগ সংখ্যালঘু সংখ্যাগুরু ধোঁয়া তুলে কায়দা লুটে সংখ্যালঘুদের সর্বনাশ করে ইসলামপন্থীদের উপর দায় চাপিয়েছে।

 সমতার ভিত্তিতে সকল জেলার উন্নয়ন করতে হবে মন্তব্য করে তিনি বলেন, ঠাকুরগাঁওয়ে মেডিকেল কলেজ, প্রকৌশল বিশ্ববিদ্যালয় ও পাবলিক বিশ্ববিদ্যালয় নেই। এটি বৈষম্য করা হয়েছে। আগামী একনেকে ঠাকুরগাঁওয়ের জন্য যেকোন একটি প্রকল্প বাস্তবায়নে গুরুত্ব দিতে হবে।

৩০ ডিসেম্বর সোমবার বিকালে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আয়োজনে সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন জামায়াতের আমির।

 এ সময় জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হালিম, ঠাকুরগাঁও জেলা জামায়াতের সাবেক আমির মাওলানা আব্দুল হাকিম,  শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেন সহ জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag
আরও খবর





6aaa6a1de11bd-160926040621.webp
নতুন নামে যাত্রা শুরু করল র‍্যাব

১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে