লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না “সেনবাগে নাড়ী, চট্টগ্রামে বাড়ী” শাহজাহান খোকনের পারিবারিক পরিচয় সিএন্ডএফ ব্যবসায়ী মিরসরাইয়ে মুক্তিযোদ্ধা মেজর মোস্তফা কলেজে নবীন বরণ সৈয়দ ফজলুল হক কলেজে নবীনদের বরণ, শিক্ষার্থীদের স্বপ্নপূরণের প্রত্যয়। উলিপুর সরকারি কলেজের শিক্ষক অলোকেশ রায়েকে বিদায় সম্বর্ধনা মির্জাসহ স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের পৃথক মামলা কুলিয়ারচরে মাদকাসক্ত ছেলের দেওয়া আগুনে পুড়ল মা-বাবার মাথা গোঁজার ঠাঁই ‎কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলায় বিক্ষোভ মিছিল

৩৬ কোটি শক্ত হাত দেশবিরোধী ষড়যন্ত্র রুখে দেবে: জামায়াত আমীর

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-12-2024 11:46:35 am

জামায়াতে ইসলামীর আমী ডা. শফিকুর রহমান বলেছেন, সংখ্যালঘু এবং সংখ্যাগুরু বলে একদল ষড়যন্ত্রকারী দেশকে দুই ভাগে বিভক্ত করতে চায়। কিন্তু ১৮ কোটি মানুষের ৩৬ কোটি শক্ত হাত এ ষড়যন্ত্র রুখে দেবে। বিভক্তি আমাদের সর্বনাশ করেছে। এ বিভক্তির কবর রচনা করতে চাই।


মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিনাজপুরের বীরগঞ্জ সরকারি কলেজে এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।


ডা. শফিকুর রহমান বলেন, দুনিয়ার বুকে এমন কোনও জাতি নাই যারা বিভক্ত হয়ে সম্মান ও মর্যাদা লাভ করেছে এবং উন্নতির শিখরে পৌঁছাতে পেরেছে। আমাদের এ দেশ অপার সম্ভাবনাময় একটি দেশ। সবুজ শ্যামল প্রাকৃতিক সম্পদ সমৃদ্ধ দেশের তাহলে কেন এমন হলো? এর কারণ হচ্ছে যারা এর আগে দেশ পরিচালনা করেছে তাদের কারণে। তারা চুরি করেছেন, ডাকাতি করেছেন, এদেশের মানুষের সম্পদ বাইরের দেশে পাঠিয়েছেন। বিগত ১৫ বছরে ২৬ লাখ কোটি টাকা বাইরে পাচার করা হয়েছে। আগে তারা টাকা পাঠিয়ে দিয়েছেন পরে তারা নিজেরাও পালিয়েছেন। দেশের প্রতি যাদের ভালোবাসা আছে তারা কখনও দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে না।


জামায়াত আমির বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক এক করে শীর্ষ ১১ নেতাকে বিগত সরকার খুন করেছে। বিচারিক আদালতের নামে হত্যা করেছে। তবুও জামায়াতের কেউ পালিয়ে যায়নি। ৫ আগস্টের পরে সবাই স্বাধীনভাবে কথা বলতে পারেন। আগে মানুষ আতঙ্কের সংস্কৃতির মধ্যে ছিল। শুধু জামায়াতে ইসলামের নয়, পুরো বাংলাদেশের মানুষের মুক্তির সঙ্গে স্বাধীনতা অর্জন হয়েছে।


জেলা আমির অধ্যক্ষ আনিসুর রহমানের সভার সভাপতিত্ব করেন। অন্যদের মধ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামির সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, জেলার সেক্রেটারি জেনারেল এনামুল হক, বীরগঞ্জ উপজেলা আমির আজিজুর রহমানসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

আরও খবর