জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে আরাফাত হোসেন (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। রোববার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনে কাটা পড়ে তিনি মারা যান। নিহত আরাফাত হোসেন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া এলাকার শফিউদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রীর কাজ করতেন। আরাফাত হোসেনের বাবা শফিউদ্দিন জানান, দুপুর ০১ টার দিকে বাড়ি থেকে বের হয়ে যান আরাফাত। এরপর খবর পেয়ে এসে তিনি ছেলের দ্বিখণ্ডিত মরদেহ দেখতে পান। কীভাবে কী হয়েছে, কিছুই বুঝতে পারছেন না তিনি। মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশনের মাস্টার তৌহিদুর রহমান জানান, মোবারকগঞ্জ স্টেশন ও বাবরা রেলগেটের মাঝখানে ৩২ নম্বর ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে। খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী মহানন্দা ট্রেনটি দুপুর আড়াইটার দিকে স্টেশন অতিক্রম করে। যশোর থেকে রেলওয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই যুবক ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন।
Tag
আরও খবর