চৌদ্দগ্রামে সাংবাদিক সমিতির বৃক্ষ বিতরণ, উৎসাহিত শিক্ষার্থীরা ইউজিসি চেয়ারম্যান অ্যাওয়ার্ড অর্জন করলেন পবিপ্রবির শিক্ষক ডাঃ আমির হামজা মাসুম প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ ফুটবল প্রতিযোগিতার ক্রীড়াসামগ্রী বিতরণ পীরগাছায় কালীগঞ্জ মাদকবিরোধী কমিটির তালিকা প্রশাসনের কাছে জমা ঈশ্বরগঞ্জে ১১১টি প্রাথমিক বিদ্যালয়ে নেই নৈশ প্রহরী লাখাইয়ে কর্মরত সাংবাদিকদেরসঙ্গে নবাগত ইউএনও এর সাথে মতবিনিময় ও সদ্য বিদায়ী ইউএনও এর বিদায় লাখাইয়ে বীরমুক্তিযোদ্ধা শাহেদ আলীর রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন, বিভিন্ন মহলের শোক। লালপুরে ৩০ পরিবারের বাড়িঘর নদী গর্ভে পরিবেশ রক্ষায় লংকাবাংলা ফাউন্ডেশনের উদ্যোগ: ফলজ গাছের চারা রোপণ কর্মসূচি ২০২৬ দৈনিক মজলুমের কণ্ঠের ৩২তম বর্ষে পদার্পণ উপলক্ষে কেক কাটা ও দোয়া অনুষ্ঠান বরিশাল কাউনিয়ায় পুলিশের সাঁড়াশি অভিযান: ইয়াবা-গাঁজা ও লাখো টাকাসহ আটক ৮ সংস্কারহীন সড়ক, দুর্ভোগে লোহাগাড়ার মানুষ আদমদীঘিতে বর্নাঢ্য আয়োজনে বিএনপি'র ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন আদমদীঘিতে সড়কে ছিনতাই কালে একজন আটক সান্তাহারে র‌্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক শার্শায় মিডিয়া অপপ্রচার রোধে প্রশাসন ও সুশীল সমাজের সমন্বয় সভা দিনাজপুরে শঙ্খধ্বনিতে মুখর ঢেপা নদী,নৌযাত্রায় কান্তজিউ বিগ্রহ হকৃবিতে প্রথমবারের মতো শিক্ষার্থীদের মাঝে সার্জিক্যাল কিট বক্স বিতরণ চলতি মাসে ৩ লঘুচাপ, স্বল্পমেয়াদি বন্যার আভাস অসুস্থ জ্বালানিমন্ত্রী টুকুকে হাসপাতালে দেখতে গেলেন রাষ্ট্রপতি

নিত্যপ্রয়োজনীয় পণ্যেতে আগুন, কাঁচা মরিচের কেজি ২৮০

কাঁচা মরিচ

বগুড়ায় দিন দিন নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম দফায় দফায় বাড়িয়ে বাজার অস্থিরতা। জরুরি পণ্যগুলোরই দাম বেড়েছে দফায় দফায়। এর মধ্যে হঠাৎ জ্বালানি তেল ও গ্যাসের দাম বৃদ্ধিতে বাজারে যেন আগুন লেগেছে। শুক্রবার (১২ আগস্ট) সকালে বাজার ঘুরে দেখা যায় গত দুই সপ্তাহের মধ্যে প্রতিটি পণ্যের দাম বেড়েছে ১০ টাকা থেকে ১৮০ টাকা পর্যন্ত।

এর মধ্যে বিষেশ করে কাঁচা মরিচ ১০০ টাকা কেজি থেকে এক লাফে ২৮০ টাকা, ডিম ৩৩ টাকা হালি থেকে বর্তমানে ৪৭টাকা, পিয়াজ ৩৫ টাকা থেকে ৫০টাকা হয়েছে।
দামবৃদ্ধির কারণ জানতে চাইলে ব্যবসায়ীরা জানান, সরবরাহ ও জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় প্রভাব ফেলছে দ্রব্যমূল্যে। এতে বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বড় ধরনের ভোগান্তির মুখে পড়েছে।
বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বাজারে বেগুন কেজি প্রতি জাতভেদে বিক্রি হচ্ছে ৬-৭৫ টাকা, মুখী ৪০-৫০ টাকা, চিচিংগা ৪০-৪৫ টাকা, বরবটি ৪০ টাকা, পটল ৪০-৪৫ টাকা, শসা হাইব্রিড ৫০ টাকা, দেশী শসা ৫৫-৬০ টাকা, ঢেঁড়স ৪০ টাকা, করলা ৬০-৬৫ টাকা, পেপে ৩০ টাকা পিয়াজ ৫০ টাকা , চালকুমড়া আকার ভেদে প্রতিপিস ৩০ থেকে ৪০ টাকা, লাউ আকার ভেদে বিক্রি হচ্ছে ৪০ থেকে ৬০ টাকায়, মিষ্টি কুমড়ার কেজি ৪০-৪৫ টাকা, ঝিঙা বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে। এছাড়া লেবুর হালি ১০ থেকে ২০ টাকা, আলুর কেজি ৩০ টাকা বিক্রি হচ্ছে।
বিভিন্ন বাজারের সবজি বিক্রেতারা জানান, কাঁচামরিচের দাম পাইকারি বাজারেও ২৬০ টাকা খুচরা বাজারে ২৮০টাকা। আমরা কেজি প্রতি ২০ টাকা লাভ করে থাকি। পাইকারি বাজারে দাম না কমলে আমাদের কিছু করার নেই।

তারা আরও জানান, কেজি প্রতি ২০টাকা লাভ করতেই হবে। কারণ গাড়ীভাড়া ও খাজনা দিতে হয় এছাড়াও খুচরা বিক্রয় করতে গেলে কিছুটা ঘাড়তি হয়। পৌর শহরের হাট-বাজারসহ বিভিন্ন হাট-বাজার পরিদর্শনে গিয়ে এ তথ্য পাওয়া গেছে।
বাজারে কয়েকজন কাঁচা মরিচ ব্যবসায়ী আসাদুল, আলমগীর, শাহিনের সাথে কথা বলে জানা গেছে, স্থানীয়ভাবে মরিচের আমদানি কম হওয়ায় এবং চাহিদা অনুযায়ী বাইরে থেকে আমদানি করতে না পারায় কাঁচা মরিচের বাজার এতটা বেড়ে গেছে।

 বগুড়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক  ইফতেখারুল  আলম রিজভী জানান, বাজার মরিটরিং ব্যবস্থা সার্বক্ষনিক চালু আছে
আরও খবর