অক্টোবরে কলকাতায় ভারতের বিপক্ষে খেলবে ব্রাজিল ৩ দিনের সফরে ঢাকায় এসেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত সার্জিও গোর নির্ধারণ হল জ্বালানি তেলের নতুন দাম ভক্তরা আমাকে বাচ্চাদের সঙ্গে দেখতেই বেশি পছন্দ করে: পরীমনি শ্রীমঙ্গলে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে খেলাফত মজলিসের আলোচনা সভা ও দোয়া মাহফিল লাখাইয়ে বিষাক্ত অ্যালকোহল পানে একাদিক মৃত্যু, এলাকায় নানা গুন্জন। পলাশে যৌতুকের জন্য প্রবাস ফেরত স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, আহত ৫ অভয়নগরের পুড়াখালী–রঙ্গার হাট সড়কের বড় গর্তে চরম ঝুঁকিতে জনসাধারণ আদমদীঘিতে ইয়াবাসহ আটক দুই ব্যক্তির জেল-জরিমানা বেগমগঞ্জে ১৫ কোটি টাকা ব্যয়ে ওয়াকওয়ে সড়কের নির্মাণ ও খাল খননের কাজের উদ্বোধন বানিয়াচং তাহফিজুল কোরআন ফাউন্ডেশন এর বৃক্ষরোপণ কর্মসূচি পালন ৫ আগস্টের গণসমাবেশ সফল করতে চৌদ্দগ্রামে ১১ দলীয় জোটের প্রস্তুতি সভা দিনাজপুরে ৫৬ কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী গ্ৰেফতার পবিপ্রবিতে এইচআর ক্লাবের উদ্যোগে ‘বৃক্ষরোপণ ক্যাম্পেইন-২০২৬’ অনুষ্ঠিত বুধহাটায় নষ্ট রাস্তা সংস্কার করলেন এড. শহিদুল গোয়ালন্দে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু, ঝুলন্ত মরদেহ উদ্ধার লালপুরে ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক, সাতকানিয়ায় জায়গা-জমির বিরোধে প্রতিপক্ষের হামলায় ইউনুস নিহত স্থানীয়দের বাধা উপেক্ষা করে গলাচিপায় বৃষ্টির মধ্যেই রাস্তার আরসিসি ঢালাই

শিক্ষকের ভুলে এক বিদ্যালয়ের ৪০জন পরিক্ষার্থী, সবার ফলাফল স্থগিত

ফলাফল স্থগিত


শিক্ষকের ভুলে এক বিদ্যালয়ের ৪০জন পরিক্ষার্থী, সবার ফলাফল স্থগিত


নোয়াখালী জেলার  সেনবাগ উপজেলায় এক বিদ্যালয়ের ৪৩ জন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থীর ফলাফল স্থগিত থাকায় বিদ্যালয়ের শিক্ষকদের কক্ষে ও প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। যদিও বিষয়টি আগে থেকেই জানতো স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। তবে সংশ্লিষ্টরা বলছেন, এ নিয়ে চিন্তার কিছু নেই। দু-এক মাসের মধ্যে স্থগিতকৃতদের ফলাফল প্রকাশিত হবে।

সেনবাগ উপজেলার ৮নং ইউনিয়নের  বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ে সোমবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে বারোটা থেকে বিকেল ৫টা ৪৫ মিনিট পর্যন্ত শিক্ষকদের অবরুদ্ধ করে রাখার ঘটনা ঘটে। পরে সংশ্লিষ্ট ব্যক্তিদের আশ্বাসে তালা খুলে দেওয়া হয়।


বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও ফলপ্রার্থী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, ২০২০ সালে সেনবাগ উপজেলার বিজবাগ নবকৃষ্ণ উচ্চবিদ্যালয়ের ভোকেশনাল শাখার নবম শ্রেণিতে ভর্তি হওয়া ৪৩ জন শিক্ষার্থী সে বছর বর্ষ সমাপনী পরীক্ষায় ১৪ বিষয়ে অ্যাসাইনমেন্টের খাতা জমা দিয়েছিল। কিন্তু ভুলবশত বিদ্যালয় থেকে শিক্ষা বোর্ডে ১৩ বিষয়ের নম্বর পাঠানো হয়েছে। এ কারণে বোর্ড থেকে এবছর একই বিদ্যালয়ের এসএসসি সাধারণ শাখার শিক্ষার্থীদের ফলাফল প্রকাশ করা হলেও ভোকেশনাল শাখার ৪৩ জন শিক্ষার্থীর ফলাফল স্থগিত রাখা হয়। এ বিষয়টি এর আগেও শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের অবগত করা হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর ১২টায় এসএসসি ফলাফল ঘোষণার পর ভোকেশনাল শাখার শিক্ষার্থীরা তাদের ফলাফল না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে ওঠে। বেলা একটার দিকে শিক্ষার্থীরা পার্শ্ববর্তী বাজার থেকে তালা কিনে এনে বিদ্যালয়ের শিক্ষকদের অফিসকক্ষের দরজায় ও ফটকে তালা ঝুলিয়ে দেয়। এ সময় তারা বিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে ফলাফলে দাবিতে বিক্ষোভ প্রদর্শন করে। এতে বিদ্যালয়ের সব শিক্ষক-শিক্ষিকা কক্ষের ভেতর অবরুদ্ধ হয়ে পড়েন। খবর পেয়ে সেনবাগ থানার পুলিশ ঘটনাস্থলে যায়। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সদস্যরা দ্রুততম সময়ের মধ্যে তাদের স্থগিত ফলাফল প্রকাশের আশ্বাস দেওয়ার পর বিকেল ৫টা ৪৫ মিনিটের দিকে শিক্ষার্থীরা তালা খুলে দেয়।


শিক্ষার্থীদের অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফের মুঠোফোনে একাধিকবার ফোন দেওয়া হলেও তা বন্ধ পাওয়া যায়। এবিষয়ে সহকারী প্রধান শিক্ষক মজিবুর রহমান বলেন, এসএসসি ভোকেশনাল শাখা চালু হয়েছিল ২০২০ সালে। ওই বছরই প্রথম ব্যাচের নবম শ্রেণির শিক্ষার্থীদের ১৪ বিষয়ের অ্যাসাইনমেন্টের মধ্যে ১৩ বিষয়ের অ্যাসাইনমেন্টের নম্বর বোর্ডে পাঠানো হয়েছে। বাকি এক বিষয়ের নম্বর না পাঠানোর কারণে বোর্ড থেকে ফলাফল স্থগিত করা হয়েছে।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বলেন, এ বিষয়ে শিক্ষার্থীদের উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। আমার  পরীক্ষা নিয়ন্ত্রকের সাথে কথা হয়েছে। এক-দুই মাসের মধ্যে এদের সমস্যার সমাধান হবে আশা করছি। এতে শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে ভর্তি হতে কোন সমস্যা হবে না। শিক্ষার্থী এবং অভিভাবকদের এ বিষয়ে এর আগেও একাধিকবার জানানো হয়েছে। শিক্ষার্থীদের বুঝিয়ে বলা হয়েছে, তবু শিক্ষার্থীরা অন্যদের ফলাফল প্রকাশিত হতে দেখে মন খারাপ করে বিদ্যালয়ে তালা দিয়েছে। বিকেল পাঁচটা ৪৫ মিনিটের দিকে তালা খুলে দেওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

আরও খবর






6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ১৫ ঘন্টা ৪ মিনিট আগে