আশাশুনিতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেফতার মাদক উদ্ধারে জেলার শ্রেষ্ঠ এসআই হলেন লাখাই থানার আবু কাউসার। চৌদ্দগ্রামে শিক্ষার্থীদের হাতে চারা তুলে দিল উপজেলা প্রশাসন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার লালপুরে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালন বিদেশি ঋণ শোধে রেকর্ড, ৫ মাসে পরিশোধ ২০৪ কোটি ডলার ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘন্টায় ৯ জনের মৃত্যু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি যশোরের বাঘারপাড়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপিত ‎মোংলায় স্বাস্থ্যঝুঁকি চরমে: ডেঙ্গু ও হামে আক্রান্তের সংখ্যা ছাড়াল চার শতাধিক গোয়ালন্দে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন গোয়ালন্দে শিক্ষকতার পাশাপাশি পেঁপে চাষে সাফল্য দুই বিঘা জমিতে শাহী পেঁপের বাম্পার ফলন, ৫ লাখ টাকা বিক্রির আশা রায়পুরে আলমগীরের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন, গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বরিশালে ডেঙ্গু প্রতিরোধে বরিশাল নগরীতে বিসিসির বিশেষ অভিযান বাঘায় আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত এই হোক অঙ্গীকার সাক্ষরতা সর্বজনীন অধিকার ঈশ্বরগঞ্জে সাক্ষরতা দিবসে র‌্যালি আলোচনা সভা কয়েক দিনের মধ্যেই দেশে গ্যাস পরিস্থিতি স্বাভাবিক হবে: পরিকল্পনা উপদেষ্টা আন্তর্জাতিক সাক্ষরতা দিবস আজ, দেশে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ কিছুটা লোডশেডিং মেনে নেয়া উচিত: ডা. জাহেদ

কোম্পানীগঞ্জে যুবদল নেতা হত্যার বিচার দাবিতে নোয়াখালীতে মানববন্ধন ও বিক্ষোভ

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় যুবদল নেতা ইউনুস আলী এরশাদের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে পরিবার, স্থানীয় বিএনপি ও এলাকাবাসী।


রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে নোয়াখালী চীপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোর্টের সামনে সড়কে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। পরে একই সড়কে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে ভিকটিমে ছোট ভাই সামছু উদ্দিন বলেন, এখনো খুনিদের অনেকে বাহিরে ঘুরাফিরা করছে। আর যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা আজ প্রিজনভ্যানে করে কোর্টে আসার সময় আমাদের হুমকি দিয়ে বলছে, খেলা হবে। আমরা প্রশাসনের কাছে এসব খুনিদের দ্রুত বিচার দাবি করছি।

এসময় আরো বক্তব্য রাখেন, নিহত ইউনুস আলী এরশাদের বাবা রইছুল হক, বোন রুমি আক্তার, স্ত্রী খাদিজা আক্তার, চরফকিরা ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি জয়নাল আবদিন, যুবদল সভাপতি আলমগীর, ছাত্রদল সভাপতি আমজাদ হোসেন প্রমুখ।

উল্লেখ্য, গত ১৪ নভেম্বর নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরফকিরা ইউনিয়নের গুচ্ছগ্রামে স্থানীয় যুবদল নেতা ইউনুস আলী এরশাদকে খাল দখলকে কেন্দ্র করে ছুরিকাঘাতে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। পরিবারের দাবি খুনিরা নিজাম বাহিনীর সদস্য ও স্থানীয় মুছাপুর, চরফকিরা ইউনিয়ন  বিএনপির রাজনীতির সাথে যুক্ত। নিহত এরশাদ উপজেলার চরফকিরা ইউনিয়নের দিয়ারা বালয়া গুচ্ছগ্রামের রইছুল হকের ছেলে এবং একই ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি প্রার্থী ছিলেন।

আরও খবর