কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল উলিপুরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু আশাশুনি উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠতি ‎সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ লাখাইয়ে কৃষি কর্মকর্তা সার পৌছে দিচ্ছেন কৃষকের হাতে,ব্যবসায়ীদের উপর রাখছেন কড়া নজরদারি। পাঁচবিবিতে মসজিদের ফ্যান চুরি করতে গিয়ে যুবক আটক ঢাকা শহরকে সিসিটিভির আওতায় আনার প্রকল্প পুনর্গঠন করা হচ্ছে র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ কৃষিপণ্যে ধলতা বাতিলসহ ১০ দফা দাবিতে গোয়ালন্দে কৃষক সমিতির স্মারকলিপি সান্তাহারে মাদক সেবনকারী এক ব্যক্তিকে জেল-জরিমানা পীরগাছায় বাড়ি নির্মাণে বাঁধা; ন্যায়বিচার চেয়ে সংবাদ সম্মেলন ঝিনাইগাতীতে নিষিদ্ধ পলিথিন, প্লাস্টিক ওয়ান-টাইম প্লেট ও প্যাকেট জব্দ তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

রাজবাড়ীতে সেনাবাহিনীর দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প

রাজবাড়ীতে সেনাবাহিনীর দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্প রাজবাড়ীর কালুখালিতে ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ) তে সেনানিবাসের উদ্যোগে কালুখালি উপজেলায় কালুখালি আদর্শ উচ্চ বিদ্যালয়ে দিনব্যাপী ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে অসহায়-দুস্থ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান এবং প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়। ৫৫ পদাতিক ডিভিশন কর্তৃক রাজবাড়ী মিলিটারি ট্রেনিং এরিয়া (আরএমটিএ) তে বিশেষজ্ঞ ১১ জন চিকিৎসকগণ অসহায় ও দুস্থ মানুষের জন্য এই মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেন। এ সময় সাধারণ স্বাস্থ্য পরীক্ষাসহ অস্থায়ী ল্যাবে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষাও করা হয়। এর পাশাপাশি বিনামূল্যে ওষুধ, চশমা বিতরণসহ স্বাস্থ্য বিধি সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়। ক্যাম্পেইনে ঔষদ প্রদান, ডায়বেটিস পরীক্ষা, রক্তের গ্রুপ নির্ণয়, মেডিসিন, সার্জারী, শিশু, আই, ইএনটি প্রদান করা হয়। এ সময় জিওসি ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া মেজর জেনারেল জে এম ইমদাদুল ইসলাম, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, এমফিল উপস্থিত থেকে অসহায় ও দুস্থ মানুষের মাঝে চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করেন। জিওসি, ৫৫ পদাতিক ডিভিশন অবহিত করেন, প্রতি বছরের ন্যায় এ বছরও মেডিকেল ক্যাম্পেইনসহ নানাবিধ জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর অঞ্চলের সেনাসদস্যগণ। ভবিষ্যতেও বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে এ ধরণের জনসেবামূলক কর্মকান্ড অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। পরবর্তীতে, তিনি দুস্থ ও অসহায় জনসাধারণের মাঝে শীত বস্ত্র বিতরণের পরিকল্পনার বিষয়টিও সকলকে অবহিত করেন।
আরও খবর

deshchitro-6aa2703367438-100926025411.webp
তজুমদ্দিনে যুবলীগ সভাপতি গ্রেপ্তার।

১ দিন ১ ঘন্টা ২৯ মিনিট আগে