শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা মাউশির অক্টোবরের ১৪ দিনে রেমিট্যান্স ১৫১ কোটি ডলার ২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী নোয়াখালীতে চার হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার পত্নীতলায় বিশ্ব খাদ্য দিবস পালিত ২০২৬ জাবিপ্রবিতে আন্তর্জাতিক অ্যাক্রেডিটেশন নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালা চৌমুহনী মদনমোহন উচ্চ বিদ্যালয় বিদায় সংবর্ধনা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে পূবালী ব্যাংকের ক্যাশলেস ও ইলেকট্রনিক ব্যাংকিং বুথ উদ্বোধন চৌমুহনীর কলেজ রোডে দুই দিনের নবজাত কন্যা জীবিত উদ্ধার লাখাইয়ে শারদীয় দূর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত। দিনাজপুরে দূর্গা মন্দির পরিদর্শনে সেক্টর কমান্ডার , কঠোর নিরাপত্তায় বিজিবি আশাশুনিতে মৎস্যজীবী লীগ নেতা গ্রেপ্তার পীরগাছায় জমি নিয়ে বিরোধে বসতঘরে আগুন, গবাদিপশু ও টাকা লুটের অভিযোগ আক্কেলপুরে দুর্গাপূজার নিরাপত্তায় আনসার-ভিডিপি সদস্যদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও লোহাগড়া সরকারি আদর্শ কলেজের নবীন বরণ অনুষ্ঠিত শামীম হত্যায় পরিকল্পিত হামলার দাবি পরিবারের জয়পুরহাটে মোটরসাইকেল-অটোরিকশার সংঘর্ষে যুবক নিহত শিশু ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সী ব্যক্তি কারাগারে পানিতে ডুবে দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যে জয়পুরহাটে সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন

শরীয়তপুরের নড়িয়ায় কিস্তির টাকা দিতে না পেরে দর্জি দোকানীর আত্মহত্যা

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বাহির কুশিয়া গ্রামে কিস্তির টাকা পরিশোধ করতে না পেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন আজগর বেপারী (৪৮) নামে এক দর্জি ব্যবসায়ী। শনিবার সকাল ১০টার দিকে তার ঝুলন্ত মরদেহ বাড়ির পাশের একটি বাগান থেকে উদ্ধার করে নড়িয়া থানা পুলিশ।

আজগর বেপারী ওই এলাকার মৃত কালা চান বেপারীর ছেলে এবং ঘড়িসার বাজারের একজন দর্জি ব্যবসায়ী ছিলেন।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সংসারের অভাব দূর করতে স্থানীয় কয়েকটি এনজিও থেকে প্রায় ১০ লাখ টাকা ঋণ নিয়ে দুই ছেলেকে অবৈধ পথে বিদেশ পাঠানোর চেষ্টা করেছিলেন তিনি। তবে ভাগ্যের নির্মম পরিহাসে ছেলেরা বিদেশ যেতে ব্যর্থ হয়। ফলে বিশাল ঋণের বোঝা নিজের কাঁধেই বহন করতে হয় আজগর বেপারীকে।

সামান্য দর্জি দোকানের আয় দিয়ে সংসারের খরচ মেটানোই যেখানে কঠিন ছিল, সেখানে ঋণের কিস্তি পরিশোধ করা তার জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিদিন কিস্তির টাকা যোগাড় করতে না পেরে তিনি মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েন। শনিবার ৫০ হাজার টাকা কিস্তি পরিশোধ করার কথা থাকলেও সেই টাকা কোনোভাবেই যোগাড় করতে না পেরে আত্মহত্যার পথ বেছে নেন তিনি।

আজগরের ছেলে দিপু বেপারী দৈনিক রুদ্রবার্তাকে জানান, “গতকাল দুপুরে খাবার খেয়ে বাবা বাড়ি থেকে বের হন। রাতে বাসায় না ফেরায় আমরা ভেবেছিলাম তিনি পাশের গ্রামের মেলায় গিয়েছেন। কিন্তু সকালে খবর পাই বাড়ির পেছনের বাগানে তার ঝুলন্ত লাশ পাওয়া গেছে।”

নড়িয়া থানার তদন্ত কর্মকর্তা আবির হোসেন দৈনিক রুদ্রবার্তাকে জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, আজগর বেপারী ঋণের চাপে ছিলেন। ঋণের বোঝা সহ্য করতে না পেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।”

Tag
আরও খবর