সৌদি আরবের কয়েকটি জায়গার তাপমাত্রা শূন্য ডিগ্রিরও নিচে নেমে আসতে পারে। কিছু অঞ্চলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে পৌঁছাতে পারে। শনিবার (২৮ ডিসেম্বর) এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।
ঠাণ্ডায় সবচেয়ে বেশি কাবু হবে দেশটির উত্তরাঞ্চল। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া পরিলক্ষিত হবে।
সৌদিতে ইতিমধ্যে বেশ শীত পড়েছে। আজ শনিবার থেকে যে শৈত্যপ্রবাহ শুরু হচ্ছে এর প্রভাবে তাবুক, আল জউফ এবং হেইলের তাপমাত্রা -৪ ডিগ্রিতে নামবে।
গত কয়েকদিন ধরে সৌদিতে আলোচনা চলছে, এবার দেশটির ইতিহাসে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হবে। তবে জাতীয় আবহাওয়া কেন্দ্রের মুখপাত্র হুসেইন আল কাহতানি গত বুধবার জানান, এসব তথ্য গুজব।
১ দিন ৬ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ৭ ঘন্টা ২৭ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ১০ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ৪১ মিনিট আগে
৭ দিন ৭ ঘন্টা ৫৫ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ২৩ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ১৭ মিনিট আগে
৯ দিন ৮ ঘন্টা ৩৯ মিনিট আগে