যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

হাসান-কাদেরের মত বদমাশদের পালানো বিষয়ে উপদেষ্টাকে প্রশ্ন করা হবে’

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 28-12-2024 08:54:36 am

আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনা ভারতের পালানোর পর কিছু মন্ত্রী ও নেতারা পালিয়ে গিয়েছেন। হাসান মাহমুদ, ওবায়দুল কাদেরের মত বদমাশরা কিভাবে পালিয়ে গেলো সে প্রশ্ন করা হবে স্বরাষ্ট্র উপদেষ্টাকে।


শনিবার (২৮ ডিসেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে সংস্কার নিয়ে জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন। শেখ হাসিনা আমলের গুম-খুন ও জুলাই-আগস্ট গণহত্যার বিচারের চ্যালেঞ্জ নিয়ে দ্বিতীয় দিনের মতো চলছে এ সংলাপ।


আসিফ নজরুল বলেন, শেখ হাসিনা পালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে তার সরকারের পাবলিক প্রসিকিউটররাও (পিপি) পালিয়ে গেছে। ৫১ জেলার পাবলিক প্রসিকিউটররা গায়েবি মামলার তথ্য পাঠিয়েছে। 


আলোচনার শুরুতেই কথা বলেন বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। গত ১৬ বছরে দেশে ঘটা সব হত্যা, বিডিআর হত্যাকাণ্ডসহ সব গুমের বিচার দাবি করা হয়। এসময় ইসলামি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্র গুমের মধ্য দিয়ে হাসিনা সরকারের গুমের সংস্কৃতি শুরু বলে অভিযোগ করেন ইসলামী ছাত্র-শিবিরের সাধারণ সম্পাদক।


এছাড়া জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করে জানায়, এখনো গুমের বিচার শুরু করেনি অন্তর্বর্তী সরকার।


সংলাপের দ্বিতীয় সেশন শুরু হবে বেলা আড়াইটায়। এতে সংস্কারের দায় ও নির্বাচনের পথরেখা বিষয়ে কথা বলবেন বক্তারা। সব শেষ বিকেল পৌনে ৫টায় ভূরাজনৈতিক বাস্তবতায় দেশের স্বার্থ ও নিরাপত্তা বিষয়ে হবে পঞ্চম অধিবেশন।

আরও খবর