চোর সন্দেহে মহেশখালীর ফয়সাল হত্যার ঘটনায় কঠোর তদন্ত ও আইনের শাসনের দাবি লোহাগাড়ায় ১৪ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার, মাইক্রোবাস জব্দ মধুপুরে ব্যক্তিক্রমী আয়োজনে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে প্রয়াসের স্পেশাল চাইল্ড ডে উদযাপন সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়া নিয়ে সেনবাগের ওসি প্রত্যাহার, তদন্ত শুরু নোয়াখালী লায়ন্স ক্লাব সিটির উদ্যোগে বৃক্ষ রোপন কর্মসূচী! শ্যামনগরে গ্রীণ ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক গঠন মধুপুর নৃত্যাঙ্গন সংস্থার ৩০জন শিক্ষার্থীদের এটিএন বাংলায় মনোমুগ্ধকর নৃত্য পরিবেশনা "মানবতার আহবান ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় ধাপে বৃক্ষরোপণ কর্মসূচি" নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ একজন আটক অসহায়দের জন্য বরাদ্দ সেলাই মেশিন পেলেন ভাইস চেয়ারম্যান প্রার্থী তানজিদা আক্তার তন্নি চন্দনাইশে স্থানীয় সরকার নির্বাচনের ভোটের মাঠে প্রস্তুত প্রার্থীরা বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত শিশুসাহিত্যিক আখতার হুসেন চলে গেলেন না ফেরার দেশে ইসলামপুরে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার লাখাইয়ে মেইন সড়কে যত্রতত্র দাঁড় করে রাখা সিএনজি-টমটম, দুর্ভোগ চরমে। দৃষ্টিপ্রতিবন্ধীদের ব্রেইল হিফজ থেকে গৃহহীনদের আবাসন, মানবসেবায় অনন্য দৃষ্টান্ত 'নাজাত ইসলামী মারকাজ' ‎যান্ত্রিক ত্রুটি কাটিয়ে উৎপাদনে ফিরেছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের দ্বিতীয় ইউনিট শৈলকুপায় ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ পীরগাছায় সরকারি সড়কের তালগাছ কাটার অভিযোগ, প্রতিবাদে শিক্ষক-শিক্ষার্থীরা পুলিশই জনতা, জনতাই পুলিশ" "অপরাধমুক্ত সমাজ গঠনে অংশ নিন" শ্লোগানে শৈলকুপা ওপেন হাউজ ডে ও সুধী সমাবেশ অনুষ্ঠিত দূর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে শৈলকুপায় আইনশৃঙ্খলা রক্ষা ও ভক্তদের নিরাপত্তা বিষয়ক মতবিনিময় সভা

প্রাণের মেলবন্ধনে পিঠা উৎসব ও পুনর্মিলনী

পৌষের পিঠাপুলির এক ভিন্নধর্মী আয়োজন করেছে টাঙ্গাইলের  মধুপুরের চাপড়ী গণ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত্তন ছাত্র এ্যালামনাই এসোসিয়েশন : প্রাক্তন ও বর্তমান  শিক্ষক -শিক্ষার্থীদের পদচারণার মুখরিত ছিল বিদ্যালয় প্রাঙ্গণ।

বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর এ মিলন মেলার প্রধান অতিথি   ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জুবায়ের হোসেন,  বিকালে আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এ পিঠা উৎসবের  শুভ উদ্বোধন করেন বিশেষ   অতিথি  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত আনজুম পিয়া। এতে সভাপতিত্ব করেন অনুষ্ঠানের যুগ্ম আহ্বায়ক  মুজাফফর হোসেন বাদল,  স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মালেক, অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ তালুকদার , বর্তমান ও প্রান্তন শিক্ষার্থী বৃন্দ। এসময় উপস্থিত ছিলেন পিঠা উৎসবের আহ্বায়ক ইঞ্জিনিয়ার জুয়েল আহমেদ, মধুপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুলাহ আল মামুন, সহ সম্পাদক আলকামা সিকদার,  সুধীজন প্রমুখ। 

প্রাণের মেলবন্ধনের এ পিঠা উৎসব ও পুনর্মিলনী অনুষ্ঠানটি প্রান্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে। নানা ধরনের শীতের পিঠাপুলির স্টল গুলি ছিলো নবীন প্রবীণের মেলবন্ধনের আড্ডার স্থল। এ যুগের নবীনেরা পরিচিত হয়েছে নানা ধরনের   চিতৈই, দুধ চিতৈই, কাঠ পুলি, দুধ পুলি, তেলের পিঠা, মুইঠা পিঠা, ঝাল পিঠা, চিকেন রুল, ভেজিটেবল রুল, পায়েস, ফিরনি এবং বিভিন্ন রন্ধন প্রণালীর সাথে। এ পিঠা গুলি দেখতে ছিলো  যেমন আকর্ষণীয়, স্বাদে এবং গন্ধে তেমনি ছিলো অতুলনীয়। 

এ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপী এ  পুনর্মিলনী ও পিঠা উৎসব ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে চলবে ২৮ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সন্ধ্যায় থাকবে স্থানীয় ও জাতীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। 

আরও খবর