যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

আমি হাসিনাকে ‘নারী’ বলতে রাজি নই : মৎস্য উপদেষ্টা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 27-12-2024 04:47:30 pm

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে অন্তর্বর্তীকালীন সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, “১৯৯১ সালে এরশাদকে আমরা হটিয়ে শুধু নারী প্রধানমন্ত্রীর অধীনে ছিলাম। খুব দুঃখজনক হলো, গত ১৫ বছর আমরা এক ফ্যাসিবাদীর অধীনে ছিলাম। আমি তাকে ‘নারী’ বলতে রাজি নই। যিনি ফ্যাসিবাদী, অত্যাচারী, মানুষ খুন করেছে তাকে আমি ‘নারী’ বলতে রাজি নই। ‘নারী’ হতে যে বৈশিষ্ট্যগুলো থাকে সেটা তার মধ্যে ছিল না।”



শুক্রবার (২৭ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে সেন্টার অব ইনক্লুসিভ বাংলাদেশ (সিআইবি) এবং উইমেন এমপাওয়ারমেন্ট এনহেন্সমেন্ট নেটওয়ার্কের (উইন) উদ্যোগে আয়োজিত ২৪ গণঅভ্যুত্থান পরবর্তী নারী ও গণক্ষমতায়ন সম্ভাবনা ও করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।



ফরিদা আখতার বলেন, “আমরা শুধু নারীর অধিকার চাই না আবার শুধু পুরুষের অধিকারও চাই না। আমরা মানুষ হিসেবে সবার অধিকার চাই। আমরা নারীরা তো মন খুলে কান্না করতে পারি। কিন্তু, পুরুষরা তো কান্না করতেও পারে না। এর থেকে দুঃখজনক আর কী হতে পারে।”


মতবিনিময় সভায় বক্তারা বলেন, “আমাদের জনসংখ্যার অর্ধেক হচ্ছে নারী। আমরা চাই, নারীরা সমাজ এবং রাষ্ট্রে ভূমিকা রেখে চলুক। নারী পুরুষের সমান অধিকার থাকতে হবে। আমরা নারীর ক্ষমতায়ন চাই। ন্যায় নীতির উপরে থেকে আমাদেরকে কাজ করতে হবে। সমাজে নারীদের প্রতি বিদ্যমান বৈষম্য দূর করে নারীদের যথাযথ মর্যাদা দিতে হবে। রাষ্ট্রের কাজগুলোতে নারীদের প্রতিনিধিত্ব রাখতে হবে। সমাজে নারীদের প্রতি দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে হবে। নারীর প্রতি সহিংসতা রোধে কঠোর আইন প্রণয়ন করতে হবে।”



সেন্টার অব ইনক্লুসিভ বাংলাদেশের চেয়ারম্যান প্রকৌশলী মেজবাহুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাবেক সচিব ম আ কাশেম মাসুদ, রাজনৈতিক গবেষক প্রকৌশলী লোকমান লিমন, নারী উচ্চারণ ও খেদমত ইকমার্স প্রেসিডেন্ট সামিয়া রহমান, যুব সংগঠক পিংকি কণিকা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর কামরুল ইসলাম জুয়েল, এশিয়ান ইউনিভার্সিটির শিক্ষক ড. মো. আবু জাফর সিদ্দিকী, স্বদেশী গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সমন্বয়কারী আল আমিন রাজু, এশিয়ান সাইন্টিস্ট ও মডেল লাইভ স্টক অ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ডা. সালমা সুলতানাসহ আরও অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও খবর