দা দিয়ে কুপিয়ে চাচিকে হত্যা, মা হাসপাতালে জয়পুরহাটে কিডনি বিক্রি করেও বদলেনি ভাগ্য! ট্রান্সফরমার চুরি মামলায় গ্রেপ্তার পীরগাছায় দুর্গাপূজা উদ্‌যাপন উপলক্ষে থানায় মতবিনিময় সভা মোংলায় এক মাস ধরে পানির সংকট, দুর্ভোগে ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা ডিজেলের সংকট ২০২৭ সালেও থাকবে: আইইএ ৯ নভেম্বর বসছে ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন সপ্তাহে দুই দিন নিজ বাসাবাড়ি পরিষ্কার পরিচ্ছন্নতায় প্রধানমন্ত্রীর আহ্বান ২নং উত্তর চরবংশীর গর্ব মো. নাজমুল হাসান, বিসিএস শিক্ষা ক্যাডারে প্রথম স্থান অর্জন ফুটফুটে শিশুটিকে বাঁচাতে বাড়িয়ে দিন সহায়তার হাত, ওয়াফির হৃদয়ে ছিদ্র মোংলায় দুই মাস পর নারীকে ধর্ষণ ও হত্যার অভিযোগে গ্রেপ্তার ২ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে শ্যামনগরে ৭১টি মন্দিরে ড.মনিরুজ্জামানের শুভেচ্ছা উপহার দেওয়ানগঞ্জের ডাংধরায় মা-ছেলেকে পিটিয়ে জখম ও ইজিবাইক ছিনতাই; থানায় অভিযোগ জামালপুরের বকশীগঞ্জে জাল আমেরিকান ডলারসহ গ্রেপ্তার ২: মোটরসাইকেল ও মোবাইল জব্দ কুলিয়ারচরে মাদক, অনলাইন জুয়া ও বিশেষ অভিযানে ০৯ জন গ্রেপ্তার আশাশুনির ১০৬ দুর্গাপূজা মন্দিরে ৬৩ টন ৬০০ কেজি চাউলের ডিও প্রদান লাখাইয়ে বসতঘরে মেঁঝে কেটে চুরি, মোবাইলসহ মূল্যবান মালামাল উধাও। পীরগাছায় রাজবাড়ির দুই পূজামণ্ডপ পরিদর্শনে জেলা প্রশাসক ইশরাত জাহান কুলিয়ারচরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন দিনাজপুরে নবাগত নার্সদের নবীন বরণ ও ক্যাপিং অনুষ্ঠান অনুষ্ঠিত। সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা

কবিতা - পৃথিবীর শেষলগ্নে

সাকিবুল হাসান - প্রতিনিধি

প্রকাশের সময়: 25-12-2024 03:28:21 pm

তোমার প্রিয়সীকে ভালোবাসার আগে, আমি তোমাকে ভালোবেসেছি।
অথচ আমায় অমন করে ভালোবাসলেনা।

আমাকে ভালোবাসলে হয়তো পৃথিবীটা স্থবির হয়ে যেত,
তোমার ভেঙেচূড়ে যাওয়া আমাকে বড্ড আহত করে বারংবার
সেদিনও হাতদুটো ধরে বলতে ইচ্ছে হচ্ছিল খুব-
চূর্ণবিচূর্ণ তোমাকে গড়তে চাই।


কিন্তু একপাক্ষিকতায়
ইচ্ছে বলতে নেই কিছু
দূর থেকে সব সুন্দর,
না পাওয়া সব সুন্দর,
তবুও সবকিছুর মধ্যে কোথাও যেন হাহাকার।

আচমকা এসে কথা বলেছিলে-
তখনই দেখেছি সুপুরুষ একজন। বারংবার সুদর্শনের চেয়ে সুপুরুষের প্রেমে হারিয়ে যাই,
নেই কোনো অঙ্গীকার
তাই তো ভালোবেসে যাই।

ভানুসিংহের মতো উপহার দিতে পারি না কোনো গীতি,
তাই তো তোমায় দূর থেকে দেখে যাই, 
কেউবা বলেছে হৃদয়টা আমার পাষাণ, কী করবো সেখানে নেই তো কারো ঠাঁই।

অপেক্ষায় প্রহর বড্ড সুন্দর, জানি, কখনো আসবে না তবুও অপেক্ষা করে যাই।
নিভু নিভু প্রদীপের মতো একটুকু আশা - পৃথিবীর শেষ লগ্নে ধরতে দেবে তোমার হাত।


•

কাকলী আক্তার
শিক্ষার্থী, কবি নজরুল কলেজ
আরও খবর