জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কালিগঞ্জে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ রোগ প্রতিরোধে সহায়ক পুষ্টির ভাণ্ডার আমলকি, নিয়মিত খাদ্যতালিকায় রাখার পরামর্শ শত কোটি টাকার হাসপাতাল পড়ে আছে অবহেলায়, চিকিৎসাসেবা থেকে বঞ্চিত ধামরাইবাসী সামছুন নাহার নূন ল্যাবরেটরি স্কুলে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ধামরাইয়ে বাসে আগুনের ঘটনায় তিনজন গ্রেপ্তার, এলাকায় উদ্বেগ এমপি মাজেদের বাবার মৃত্যু ঈশ্বরগঞ্জ জুড়ে শোক এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের আদেশ জারির চিঠি সংসদ সদস্যদের রাজপথে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের শেরপুরে দুর্যোগ প্রশমনে কিশোর-কিশোরী যুবদের সচেতনতা বৃদ্ধি ও প্রস্তৃতি মহড়া অনুষ্ঠিত শ্যামনগরে শিক্ষানুরাগী জি এম সোহরাব আলীর মৃত্যুবার্ষিকী পালিত কোটি টাকা আত্মসাতের অভিযোগ সোনালী বাংলা সমবায় সমিতির মাদরাসা থেকে ফেরার পথে ছাত্রীর রহস্যজনক মৃত্যু লোহাগাড়ায় বাসের ধাক্কায় প্রাণ গেল অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীর শেখ হাসিনাকে কোনো পাসপোর্ট দেবে না সরকার: হুমায়ুন কবির শিল্পাঞ্চলে ৬টি হাসপাতাল নির্মাণের ঘোষণা প্রধানমন্ত্রীর আধুনিক পদ্ধতিতে আখ চাষে কৃষকদের উদ্বুদ্ধ করছে জয়পুরহাট চিনিকল মাদরাসা ছাত্রের মৃত্যু ঘিরে রহস্য, শরীরে আঘাতের চিহ্ন নিয়ামতপুরে পানি সম্পদ ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত বনদস্যু নির্মূলের দাবিতে সুন্দরবনে মাছ-কাঁকড়া আহরণের প্রবেশদ্বার বন্ধ করে জেলেদের নৌবন্ধন বরিশালের নতুনবাজারে ওষুধের দোকানে অভিযান, ৩৮ হাজার টাকা জরিমানা

ঝিনাইদহ সীমান্তে ভারতীয় নাগরিক আটক

ঝিনাইদহের সীমান্তবর্তী উপজেলা মহেশপুরে ভবেন মণ্ডল (৪০) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৫৮ বিজিবি)। মঙ্গলবার (২৪ ডিসেম্বর) ভোরে উপজেলার পেপুলবাড়িয়া গ্রামের একটি মেহগনি বাগান থেকে তাকে আটক করা হয়। আটক ভবেন মণ্ডল ভারতের উত্তর-২৪ পরগনা জেলার নেতাজি নগরের পরেশ মণ্ডলের ছেলে। ৫৮ বিজিবির অধিনায়ক কর্নেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, কিছু ভারতীয় নাগরিক বিনা পাসপোর্টে বাংলাদেশে ঢুকে আবার ভারতে প্রবেশ করতে যাচ্ছে। এমন সময় কুশুমপুর বিওপির সদস্যরা সীমান্ত পিলার ৬১/২০-এর পেপুলবাড়িয়া গ্রামে অবস্থান করেন। এ সময় ভবেন মণ্ডল ওই গ্রামের রুহুল আমিনের মেহগনি বাগান দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা কালে তাকে আটক করা হয়। তিনি আরও বলেন, আটক ভারতীয় নাগরিকের বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ আইনে মহেশপুর থানায় মামলা দায়েরের পর হস্তান্তর করা হয়েছে।
Tag
আরও খবর