শহীদ জিয়ার কর্মময় জীবন অনুপ্রেরণার উৎস : এমপি বাবু লাখাইয়ে প্রেসক্লাব এর ঈদপুর্নমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত। রায়পুরে সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার সাংবাদিক আব্দুল আহাদ, প্রতিবাদে মানববন্ধনের ঘোষণা লাখাইয়ে মসজিদে সিজদাহ্ রত অবস্থায় এক মুসল্লীর মৃত্যু। ২ নং সুন্দরবন ইউনিয়নে খাল খনন সংস্কার পরিদর্শনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আদমদীঘিতে বিভিন্ন যানবাহনের বিরুদ্ধে ১৭মামলা, জরিমানা ১৬ হাজার টাকা ঈদ উপলক্ষে ঝিনাইগাতীতে অতিরিক্ত ভাড়া আদায়ের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শহীদ জিয়ার শাহাদত বার্ষিকীর কর্মসূচি উপেক্ষা! অশ্লীল নৃত্য-গানের অভিযোগে বিএনপির দুই নেতা বহিষ্কার ডেপুটি অ্যাটর্নি জেনারেলের সাথে লালপুর উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সাক্ষাৎ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন না করায় বকশীগঞ্জ পৌর বিএনপির সভাপতি-সম্পাদকের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার দাবি জমকালো ভাবে সেবার আলো ফাউন্ডেশন’-এর ৩য় বর্ষপূর্তি এবং স্মরণিকা মোড়ক উন্মোচন সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত ‎সুন্দরবনে তিন মাসের নিষেধাজ্ঞা: প্রজনন সুরক্ষায় কড়াকড়ি, সংকটে কর্মহীন বনজীবীরা ‎ ৩ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস মার্কিন ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের উলিপুরে প্রশাসনের উদ্যোগে বর্জ্য অপসারণ ও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত উলিপুরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী পালিত জুয়ার আসর নিয়ে বিরোধ: ঝগড়া থামাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু রায়পুরে এনসিপি নেতাকে মারধর ও বাড়ি ভাঙচুরের অভিযোগ, থানায় আটক আনোয়ার হোসেন ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা সড়কে আটকে তরুণকে লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা

বন্ধ হয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী আশা কলেজ

রাষ্ট্রে পড়তে আসা ২ হাজার বাংলাদেশি শিক্ষার্থীর জীবনে নেমে এসেছে অনিশ্চয়তার অন্ধকার।  তাদের শিক্ষা প্রতিষ্ঠান ‘আশা’ কলেজ হঠাৎ করে বন্ধ করে দেয়ার ঘোষণায় তারা শঙ্কিত হয়ে পড়েছে। তাদের স্টুডেন্ট ভিসার ভবিষ্যৎ নিয়ে তারা এখন আাতঙ্কে। 


তাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে এই ভিসা বহাল থাকবে কি না তা নিয়ে তারা অনিশ্চয়তায় ভুগছে। অন্য কলেজে ট্রান্সফার হওয়া যাবে কিনা সে ব্যাপারেও কোন নিশ্চয়তা নেই। আশা কলেজের ছাত্রছাত্রীদের সিটি ইউনিভিারসিটি অব নিউইয়র্ক (কিউনি) গ্রহন করবে কিনা কিংবা তাদেরকে নতুন কলেজ আই-২০ দিবে কিনা এসব প্রশ্নেরও কোন জবাব নেই। 


ইতোমধ্যেই সেমিস্টার লস শুরু হয়েছে। এই পরিস্থিতিতে এই বাংলাদেশি ছাত্র-ছাত্রীরা কি করবে তার কোন পথ খুঁজে পাচ্ছে না।


উল্লেখ্য, গত এক বছরে বাংলাদেশ থেকে প্রায় ৫ হাজার ছাত্রছাত্রী স্টুডেন্ট ভিসা (এফ-১) নিয়ে যুক্তরাষ্ট্রে এসেছে। এদের মধ্যে ২ হাজার শিক্ষার্থী আশা কলেজে এনরোলমেন্ট করেছে। 


কেউ বাংলাদেশ থেকে এসে সরাসরি আশা কলেজে, আবার অনেকে অন্য স্টেটের বিভিন্ন কলেজ থেকে ট্রান্সফার নিয়ে এই কলেজে এসেছে। বাংলাদেশি শিক্ষার্থীরা তাদের পছন্দের শহর হিসেবে  নিউইয়র্ককেই বেছে নেয়। আশা কলেজও হয়ে ওঠে বাংলাদেশি ছাত্রছাত্রীদের প্রিয় শিক্ষাঙ্গন। কলেজটির ম্যানহাটান ও ব্রুকলিন ক্যাম্পাস বাংলাদেশি ছেলেমেয়েদের পদচারনায় মুখর হয়ে থাকে। 


কিন্তু হঠাৎ করেই এই বজ্রাঘাত কলেজটির সাড়ে ৪ হাজার ছাত্রছাত্রীর ওপর। গত ২১ অক্টোবর কলেজের ওয়েবসাইটে ঘোষণা দেয়া হয় ‘আশা কলেজ নতুন করে এনরোলমেন্টের জন্য আবেদন গ্রহণ করছে না।


ইতোমধ্যে তাদের ম্যানহাটান ক্যাম্পাস বন্ধ হয়ে গেছে। ফ্লোরিডার হিয়ালিয়ায় তাদের  তৃতীয় ক্যাম্পাসও বন্ধ। শুধুমাত্র প্রশাসনিক কাজ পরিচালনার জন্য ব্রুকলিনের ক্যাম্পাসটি খোলা রয়েছে। 


বর্তমান সেশনে এই কলেজের ছাত্রছাত্রীরা স্বল্প পরিসরে অনলাইনে ক্লাস করছে।
বিভিন্ন অনিয়মের কারণে আশা কলেজের বিরুদ্ধে স্টেট ও ফেডারেল শিক্ষা বিভাগ বেশ কয়েকটি গুরুতর ভায়োলেশনের অভিযোগ দিয়েছে। 


আগামী ২৩ মার্চ ২০২৩ সাল থেকে কলেজটির অ্যাক্রেডিটেশন বাতিল কওে দেয়া হচ্ছে।  হায়ার এডুকেশন কমিশনের স্ট্যান্ডার্ড পূরণ না করতে পারায় তাদের সনদ বাতিল করা হয়েছে। এটি জানাজানি হবার পর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। 


ইন্টারন্যাশনাল ছাত্র হিসেবে লাখ লাখ টাকা খরচ করে এদেশে এসে অনিশ্চয়তায় পড়ে যাওয়া, কোথায় আবার ভর্তির সুযোগ পাওয়া যাবে এমনি নানাবিধ দুশ্চিন্তায় তারা এখন বিদ্ধস্ত।  


হোয়াটস অ্যাপে ‘আশা কমিউনিটি’ নামে বাংলাদেশি ছাত্রছাত্রীদের একটি সাইট খোলা আছে। এর সদস্য সংখ্যা ৪ ’শ-এরও বেশি। প্রতিনিয়ত তারা চ্যাটিং করছেন তাদের উদ্বেগের কথা জানিয়ে। এই গ্রুপে রয়েছেন কলেজটির এডভাইজার আগাথা সাবিনা। 


তিনি ছাত্রদের বিভিন্ন প্রশ্নের জবাবে বলছেন, ধৈর্য হারাবে না। আমরা অন্য কলেজগুলোর সাথে কথা বলছি, যাতে তারা তোমাদের  ক্রেডিটগুলো গ্রহণ করে। তবে এ জন্য আমাদের সময়ের প্রয়োজন। একজন ছাত্রের টেলিফোনের জবাবে সাবিনা বলেছেন, আমাদের অ্যাক্রেডিটেশন বাতিল হবে আগামী মার্চে। 


এর আগেই তা ফিক্সড করা যায় কিনা সে চেষ্টা চলছে। এদিকে প্রতিদিন অসংখ্য উদ্বিগ্ন ছাত্রছাত্রী যাচ্ছেন ব্রুকলিন ক্যাম্পাসে। জানতে চাচ্ছেন পরিস্থিতির খবরাখবর। কিন্তু কিছুই জানতে পারছেন না। ট্রান্সক্রিপ্ট তুলতেও হয়রানির শিকার হচ্ছেন তারা। 


অনেকে সিটির বিভিন্ন কলেজে গিয়ে ট্রান্সফার হবার নিয়ম কানুন জানার চেষ্টা করছেন। ইসরাত মুমু নামের একজন ছাত্রী স্ট্যাটাসে লিখেছেন, আর আশা কলেজের পিছে ঘুরো না। ট্রাই টু গেট ট্রান্সফার রাইট নাও। আমি ইতিমধ্যে নিয়ে ফেলেছি।


আশা (এডভান্সড সফটওয়ার এনালাইসিস) কলেজটি ১৯৮৫ সালে মাত্র ১২ জন শিক্ষার্থী নিয়ে শুরু হয়েছিল। সর্বশেষ এর চাত্রছাত্রী সংখা ছিল সাড়ে ৪ হাজার। প্রতিষ্ঠানটি ব্যাচেলর, এসোসিয়েট ডিগ্রী ও প্রফেশনাল সার্টিফিকেট প্রদান করতো। ৬০টি ফুলটাইম ফ্যাকাল্টি ছিল। 

Tag
আরও খবর





6a12963eaaaa9-240526121006.webp
আজ বিশ্ব সিজোফ্রেনিয়া দিবস

৭ দিন ১৩ ঘন্টা ৩৮ মিনিট আগে