শ্রীমঙ্গলে এনসিপির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা নয় মাস পর একই কায়দায় লালপুর ভূমি অফিসে আবারও চুরি পশ্চিম সুন্দরবনে অভয়ারাণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে চার জেলে আটক শেরপুরের ঝিনাইগাতীতে বিজিবি কর্তৃক আটক ২১ গরু নিয়ে যাওয়ার অভিযোগ আশাশুনির টেংরাখালী স্কুলের পাশের সড়কে নির্বিচারে বৃক্ষ নিধন মৌলভীবাজারে 'জীবন গড়ার ছড়া’র মোড়ক উন্মোচন শ্রীমঙ্গলে বাকপ্রতিবন্ধী কাদিরের মুখে হাসি, চা বিক্রির ভ্যান, সরঞ্জাম ও নগদ পুঁজি দিয়ে স্বাবলম্বী করার উদ্যোগ ব্যবসায়ী মতিনের লালপুরে সমাজকল্যাণ প্রতিমন্ত্রীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল জয়পুরহাটে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ এর উদ্বোধন আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভালোবেসে বিয়ের এক বছর পর স্বামীর ঘরে কিশোরী স্ত্রীর মৃত্যু ধর্মপাশায় সংখ্যালঘু পরিবারের ঘরে আগুন, লুটপাটের অভিযোগ; আহত ৩জমি নিয়ে বিরোধের জেরে হামলার অভিযোগ, ঘরের মালামাল লুটের দাবি; ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ চর দেউজীতে জুমার নামাজ আদায় শেষে মুসল্লিদের খোঁজখবর নিলেন এস এম রঞ্জু জয়পুরহাটের আক্কেলপুরে নদীর সুইসগেট থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ভূল নম্বরে চলে যাওয়া টাকা উদ্ধার করে মালিককে দিল শ্যামনগর থানা পুলিশ আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রী কলেজে একাদশ শ্রেণির ক্লাস উদ্বোধন চৌদ্দগ্রামে জমি বিরোধের জেরে স্কুলছাত্রীর ওপর হামলা, গুরুতর আহত স্বাভাবিক হচ্ছে গ্যাস সরবরাহ পরিস্থিতি: পেট্রোবাংলা ‘জাতিসংঘকে সমঝোতামূলক বিশ্বের কেন্দ্রে দেখতে চায় বাংলাদেশ’ জুমার দিন যে আমলগুলো ভুলবেন না

সিরাজগঞ্জের ৯টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন

সিরাজগঞ্জের ৯টি উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে শীতবস্ত্র বিতরন


"শান্তি শৃঙ্খলা উন্নয়ন ও নিরাপত্তায় সর্বত্র আমরা" এই মূল মন্ত্রকে ধারন করে সিরাজগঞ্জের ৯টি উপজেলায় আনসার ভিডিপি সদস্য সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরন করা হয়েছে। 

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, পিএইচডি'র নির্দেশনায় সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কার্যালয় একযোগে ৯টি উপজেলার ২০০ জন ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্য- সদস্যাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। 

 বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা, সিরাজগঞ্জ জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ (বিভিএম) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে আনসার ও ভিডিপি সদস্যদের অবদান অসামান্য। স্বেচ্ছাসেবী সংগঠন হয়েও বাহিনীটি দেশের আইন শৃঙ্খলা রক্ষা , দক্ষ মানব সম্পদ বৃদ্ধি, সামাজিক উন্নয়ন ত্বরান্নিতকরণ ও এর প্রতিবন্ধকতা নির্মুল করা,  স্বাস্থ্য সেবা সহোযোগিতায় সহায়ক ভূমিকা পালন ও প্রাকৃতিক দূর্যোগ মোকাবিলাসহ নানাবিধ  কাজ সম্পাদনা করে থাকে। ফলে এরূপ গুরুত্বপূর্ণ কার্যক্রম বাস্তবায়নের জন্য সরকার সব সময় আনসার ও ভিডিপি সদস্যদের অবদান ও কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ নানাবিধ উৎসাহ ও উদ্দীপনা ব্যঞ্জক ক্রিয়া সম্পাদন করে থাকেন। এরই ধারাবাহিকতায় আজ আপনারা শীতবস্ত্র পেয়েছেন এবং ভবিষ্যতে মাঠ পর্যায়ে আনসার ও ভিডিপি সদস্যদেরা আরো দ্বিগুন তৎপর  থাকবেন এরুপ আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় জেলা আনসার ও ভিডিপি সার্কেল অ্যাডজুট্যান্ট সোহেল রানা, সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হোসনে আরা, সদর উপজেলা আনসার ও ভিডিপি  প্রশিক্ষক জাইদুর রহমান জাহিদসহ আনসার ও ভিডিপি সদস্যগণ উপস্থিত ছিলেন। ###

আরও খবর