শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে দ্বি-বার্ষিক নির্বাচনে সভাপতি মনির,সম্পাদক লিটন কেয়ারটেকারের বিরুদ্ধে বাড়ি-সম্পত্তি জবরদখলের অভিযোগ জননিরাপত্তায় সাফল্যের ২১ বছর, বরিশালে র‍্যাব-৮-এর প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শ্রীমঙ্গলে প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিলেন এমপি মুজিবুর রহমান চৌধুরী বিএনপির নাম ভাঙিয়ে কেউ অনৈতিক কর্মকান্ড করলে কঠোর ব্যবস্থা: ওবায়দুর রহমান চন্দন ডিঙ্গি নৌকায় পার হচ্ছে শিক্ষার্থীরা বাঘারপাড়ায় ৩৮ বস্তা সারসহ আটক ৩, কারাদণ্ড ও জরিমানা বিইমজার যুগপূর্তি: সম্মাননা-সংবর্ধনায় মুখর বরিশাল সার্কিট হাউজ রণাঙ্গনের বীর সেনানী: বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের আজ শাহাদাতবার্ষিকী পবিপ্রবিতে ধর্মীয় ভাবগাম্ভীর্যে জন্মাষ্টমী পালিত হাতিয়াতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি উদযাপন সেনবাগে পুলিশের সাঁড়াশি অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৭ নাগেশ্বরীতে বামনডাঙ্গায় অসহায় ও প্রতিবন্ধী মানুষের মাঝে হুইলচেয়ার বিতরণ রামগ‌ড়ে এসএস‌সি উত্তীর্ণ শিক্ষার্থী‌দের সংবর্ধনা দি‌য়ে‌ছে ছাত্রদল যশোরে নিয়ন্ত্রণ হারিয়ে এতিমখানায় ঢুকে পড়ল বাস, নারী পথচারী নিহত অভয়নগরে বাসের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহীর নিহত চিলমারীতে "ডাবল এইট ওয়েলফেয়ার সোসাইটির" ৫ম প্রতিষ্ঠা বার্ষিকী ও পুর্নমিলনী-২০২৬ অনুষ্ঠিত বেনাপোলে ভারতীয় পর্যটকের মৃত্যু: আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ভারতে পাঠাল ইমিগ্রেশন দিনাজপুরে ধর্মীয় ভাবগাম্ভীর্য এবং উৎসবমুখর পরিবেশে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী ১৪৩৩ উদযাপন জন্মাষ্টমী উপলক্ষে শেরপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা

শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন

সাতক্ষীরার শ্যামনগরে ভাই হত্যার বিচারের দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


২৩ ডিসেম্বর (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য প্রদান করেন- রমজাননগরের সোনাখালী গ্রামের আব্দুর রশিদ কাগুজীর কন্যা রেশমা খাতুন (২৬)। তার ছোট ভাই আরমিয়া হোসেন (২৪) কে বিগত ১২/৯/২০২৪ তারিখে হত্যার অভিযোগে শ্যামনগর থানায় হত্যা মামলা না হলেও ইউডি মামলা হয়। যার নং-৩৩/২৪ (শ্যাম:)। পরবর্তীতে তার পিতা বিজ্ঞ সাতক্ষীরা আমলী ০৫ নং (শ্যামঃ) আদালতে একটি হত্যা মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে শ্যামগর থানা কে এফ, আই, আর করার নির্দেশ প্রদান করেন। যার প্রেক্ষিতে শ্যামনগর থানায় মামলা হয়। যার নং-২৮, জি, আর-৩১৪/২৪ (শ্যামঃ), ধারা-৩০২, ২০১,৩৪, ১০৯ অর্থাৎ পরস্পর যোগসাজসে একই উদ্দেশ্যে খুন করে লাশ গুম করার অপরাধ।


এ মামলার আসামীরা হল- বংশীপুর গ্রামের আহাদুল্লাহ গাজীর পুত্র ইদ্রিস আলী, ইদ্রিস আলীর স্ত্রী-সালমা খাতুন, চিংড়াখালি গ্রামের আরশাদ গাজীর পুত্র আবু বক্কর গাজী, আহাদুল্লাহ গাজীর পুত্র মফিজুর রহমান। আসামীরা মামলার বাদী তার পিতাসহ স্বাক্ষীদের হত্যার হুমকী দিলে বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, সাতক্ষীরাতে পিটিশন ১০৪৬/২৪ (শ্যামঃ) মামলা করেন। যার ধারা-১০৭, ১১৭ (গ)। বর্তমানে আসামীরা মামলার বাদী তার পিতাসহ তাদের পরিবার কে হত্যার হুমকী,গুম করা, মিথ্যা মামলায় জড়ানো, হত্যা মামলার পরিবর্তে আত্মহত্যা মামলায় পরিনত করতে প্রভাবিত করার বিরুদ্ধে  প্রশাসনের সহায়তা কামনা করা হয়। তাছাড়া হত্যা মামলার কোন আসামী কে গ্রেফতার না করায় তদন্ত কর্মকর্তা এস,আই মিজানূর রহমান শেখ আসামীদের থেকে অনৈতিক সুবিধা নেন মর্মে অভিযোগ করা হয়। আসামীরা প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং বাড়িতে অবস্থান করলেও পুলিশ তাদের কে গ্রেফতার করছেন না। এস,আই মিজানুর রহমান শেখের হস্তক্ষেপে ময়নাতদন্তে প্রভাবিত করার অভিযোগও করেন। এ মামলার আসামী আবু বক্কর গাজী মটর সাইকেল ছিনতাই ও ডাকাত দলের চিহ্নিত গড ফাদার হওয়ায় তার পিতা কে নানাবিধ হয়রানী ও হত্যা করার হুমকী দেয়ার অভিযোগ তোলেন। আরমিয়া হত্যা মামলার তদন্ত কর্মকর্তা কে পরিবর্তন করে এবং পি,বি,আই/সি,আইডি দ্বারা পুনরায় ময়না তদন্ত যথাযথ সম্পন্ন করতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারঃ সহ যথাযথ প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে।

Tag
আরও খবর



deshchitro-6a9a65d9b0cca-040926123153.webp
দূর্ঘটনার কবলে প্রতিমন্ত্রীর গাড়ি

১ দিন ৭ ঘন্টা ৫৩ মিনিট আগে


6a99972f0cfc9-030926095007.webp
র‌্যাবের নাম বদলের বিল পাস

১ দিন ২২ ঘন্টা ৩৫ মিনিট আগে